somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাঙালী রূচি: সমর্পন থেকে কোক স্টুডিও

০৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সমর্পন এলবামটা যখন রিলিজ পেলো তখন মিউজিক পাড়ায় বিশাল তোলপাড় শুরু হয়ে গেল । হায় হায় এ কেমন অনাচার! লালন ফকিরের গানে মেটালিক যন্ত্রপাতির ব্যাবহার? লালনের গান নিয়ে এ কি ধরনের ফাজলামো । ইশশ সফট গানগুলারে কি বানায় ফেলছে । ইশশশ ।
এরপর অনেকেই লোকগীতির ফিউশন শুরু করল । তাদের কি সুশীল সমাজ সাদরে বরণ করে নিলো? নাহ । ভাবটা এমন যেন কতিপয় বিপথগামী বিকৃত মস্তিষ্ক ছেলে গান নিয়ে ছেলে খেলা শুরু করছে । এরপর শিরোনামহীন রবীন্দ্রনাথ নিয়েও কম কথা হয় নি । দেশের বড় বড় পত্রিকায় যা ছাপা হচ্ছিলো তাতে বোঝানো হচ্ছিলো সেই পুরোনো আঙ্গিকেই । এ যেন গান নয়, গানের বিকৃতি ।
এখন কোক স্টুডিওর যুগ । খুব চলছে । লালনের গান গুলোর ফিউশন হচ্ছে । এমনই ফিউশন যে, কবে যেন শুনবো জাত গেল জাত গেল বলে কো এ এস স্ত্রানে ত্রাবাজো । যাক । তাতে অবাক হওয়ার কি আছে বাংলা হিন্দী ফিউশন হলে বাংলা স্প্যানিশ ও হতে পারে । এ নিয়ে রাজনীতির কি আছে!
ঘটনা হল, কোক স্টুডিওতে ওরা যা করছে তা হল পিওর জ্যাজ ফিউশন । সরাসরি জ্যাজ ঘরাণায় দেশী মিউজিকটাকে রূপান্তর । রক মেটাল যেমন বিদেশী জ্যাজও বিদেশী । নাকি তারা এখনো নিজেকে অন হার ম্যাজেস্ট্রির অন্তর্গত বলে ভাবেন কে জানে !
এখন কথা হলো, একই গান রক বা মেটাল করলে সেটা বিকৃত রুচীর প্রকাশ ।
একই গান ইলেক্ট্রো করলে সেটা খ্যাত ডিজে গান ।
আর সেই গানটারই জ্যাজ এ্যারেঞ্জমেন্ট কি না ফিউশন!
বাহ বাঙালী, তোর রূচি দেখি সূদুর লন্ডন থেকে আমদানী হয়? আনুশেহ আনাদিল, ক্ষ ব্যান্ড গাইলে সেটা মেইনস্ট্রিমের প্রশংসায় পঞ্চমুখ আর সেই গানটাই অর্থহীন বা ফুয়াদ করলে বিকৃত রূচি?
আমাদের এলার্জিটা, আসলে কোথায়?
সময়ের সাথে সাথে আমাদের মিউজিকাল ইন্সট্রুমেন্ট চেঞ্জ হবে, চেঞ্জ হবে মিউজিক্যাল টেস্ট। আপনার কাছে আজকালকার সাউন্ড চাপ লাগে, কারন আপনার কান সেই পুরাতন মিউজিক শুনে অভ্যস্ত। এই নতুন সাউন্ড শুনে আপনার কান অভ্যস্ত নয়। কাজেই আপনার কাছে এই গান খারাপ লাগাটা অস্বাভাবিক নয়। সহ্য করতে শিখুন। চুলকানি ভালো নয়।

সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০২২ রাত ৯:৪৭
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৩ কফি শপ

লিখেছেন হুমায়রা হারুন, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:০৬

আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?



ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

×