দেশ একটি, দল একটি, বর্তমানে ঢাকায় শুন্য হওয়া আসনও একটি। কিন্ত প্রার্থী এতজন.. আর সবাইকেই বলে এলাকার জনগণ চায়!!!
আসলেই কি এখন এলাকার জনগণের চাওয়ার উপর কিছু নির্ভর করে??? এই সম্প্রতী হয়ে যাওয়া মেয়র নির্বাচনে তো ভোট দিতে গিয়ে ব্যালট পেপার খুঁজতে অযথাই কিছু সময় নষ্ট হলো, পরে তা পাওয়া গেল অতি দয়াবান এক কিশোরের কাছে, যে, এলাকার জনগনের কষ্ট লাঘবের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে সিল মারছিল ব্যালটে, তার এই মহাণ জনহীতকর উদ্যোগে আমি আবেগে আপ্লুত হয়ে তাঁকে অনুরোধ করে বললাম ও ছোট ভাই সবার জন্য কষ্ট করছো ঠিক আছে, কিন্তু আমার জন্য কষ্ট করে আমাকে আর ঋণী করো না কারন, তোমার এই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবোনা.. কিশোরটি আমার অনুরোধ রাখায় তাকে ও ভোটারদের কষ্ট লাঘবে সংশ্লিষ্টদের এমন সময়োপযোগী ব্যাবস্থা করায় সবাইকে ধন্যবাদ দিয়ে বাড়ি ফিরলাম.. তাই এখন অতি উৎসাহে অপেক্ষা করছি ডিজিটাল চেয়ার সিটিং খেলায় কে তার পশ্চাৎদেশ ছোঁয়াতে পারে আসন নম্বর ১৪তে..

সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




