ভালবাসা মানে কেবলই সুখ আর সুখ ।
কারও জীবনে ভালবাসা আসা মানে জীবনের সবচেয়ে বড় অর্জন ....
( কারণ কয়জন আর সত্যিকার অর্থে ভাল বাসতে পারে ? )
সবচেয়ে বড় ও সবচেয়ে ভাল নেশা হল কাউকে হৃদয় দিয়ে ভালবাসা.....
তবে ভালবাসা যখন ভুল পথে যায় তখন তা কেবল কষ্ট আর কষ্ট । সেটা কিভাবে ভুল পথে যায় ? সত্যিকার ভালবাসা হয় নি:স্বার্থ, সেটা কিছু প্রত্যাশা করে না । সেখানে একজন মানুষের দুখী হবার সম্ভবণা থাকে না । আর ভালবাসার সাথে যখন প্রত্যাশা থাকে তখন সেখানে দু:খ আর দু:খই ।
কারণ জীবনের প্রত্যাশাগুলোই মানুষকে প্রতারণা করে প্রতিনিয়ত ।
আমি একজনকে ভাল বাসি, যার বয়স ৯০ এর উপরে । তাকে আমি আমার স্ত্রী - বাবা - মা ভালবাসি । অনেক সময় মনে হয় সন্তানদের চেয়েও ভালবাসি । সেখানে আমি শুধু সুখই পাই ! কারণ সে ভালবাসায় আমার কোন প্রত্যাশা নেই। সে ভালবাসার শুধু চিন্তা ও মানষিকতা - কে ঘিরে । সেখানে বৈষয়িক কিছুই নেই।
বিপরীত লিংগের ভালবাসাগুলো সাধারণত লোভ-লালসা-প্রত্যাশা থেকে খালি থাকে না, তাই সেখানে যন্ত্রনা থাকবেই !
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




