নায়াগ্রা ফলসের নাম তো আমরা সবাই জানি, কিন্তু ইগুয়াযু এরচেয়েও চওড়া বেশী ! ব্রাজিল আর্জেন্টিনা বর্ডারে, ইগুয়াযু নদীতে এর অবস্হা। আর্জেন্টিনার মিসিওনেস প্রদেশ আর ব্রজিলের পারানা প্রদেশে অবস্হান এই বিরল প্রাকৃতিক অত্যাশ্চর্যের।
মোট চওড়া ২.৭ কিলো মিটারের মাঝে ৯০০ মিটার জায়গা দিয়ে পানি পড়ে না, বাকী ১.৮ কিলো জায়গা জুড়েই পানি পড়ে !
ইউরোপিয়ানদের চোখে এই জলপ্রপাত ধরা পরে স্পেনিশ আলভার নুয়েজ ক্যাভেজ দা ভাকা-র মাধ্যমে, ১৫৪১ সালে । ইগুয়াযু অর্থ বড় পানি!
আরেকটা বিখ্যাত জলপ্রপাত ভিক্টরিয়া । সেটা আফ্রিকায়। সেটাও অনেক বড় ! তাহলে আসল সবচেয়ে বড় কোন টা? জলপ্রপাত বড় মাপার কিছু বিষয় আছে, উচু- চওড়া, পানির প্রবাহ এসব।
অনেকগুলো দ্বীপ নদীর মুল প্রবাহে এই 'ইগুয়াযু ফলস' কে ছোট বড় অনেকগুলো জলপ্রপাতে বিভক্ত করেছে। এগুলো সবগুলো ২০০ থেকে ২৫০ ফুট উচু । আর চওড়া কোনটা বেশী কোনটা কম !
আরেকটা পদ্ধতি হচ্ছে 'ওয়াটার কারটেইন' : জলরাশির পর্দা ! মানে কি ? পানি কত উচু থেকে কতটা ছড়িয়ে পড়ছে ।
এটা মাপা হয় : দৈর্ঘ X প্রস্হ
অর্থাৎ অনেক উচু থেকে পড়ছে অনেক চওড়া , সেক্ষেত্রে কারটেইন বড়।
যদি অল্প উচু থেকে পড়ছে , কিন্তু চওড়া বড় তবে তার কার্টেইন অত বড় না, বা অনেক উচু থেকে পড়ছে অল্প চওড়া সেটিও না !
ডেভিল'স থ্রোট : ইগুয়াযুর অর্ধেক পানি-ই প্রবাহিত হয় ডেভিল'স থ্রোট দিয়ে । এটি প্রায় ২৭০ ফুট উচু, ৫০০ ফুট চওড়া আর ২৩০০ ফুটের মত লম্বা একটা স্হান । নীচে ছবিতে ডেভিল'স থ্রোট :
তথ্য : http://en.wikipedia.org/wiki/Iguazu_Falls
ছবি : উইকি ও গুগুল ।
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১৪ দুপুর ২:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



