somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামু ব্লগারদের সাহিত্য আড্ডা (০১/১১/২০১৩)।

০২ রা নভেম্বর, ২০১৩ রাত ২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১লা নভেম্বর হয়ে গেল তৃতীয়বারের মতো সামু ব্লগারদের সাহিত্য আড্ডা। বলা চলে আজকের আড্ডাটাই প্রকৃত অর্থে সাহিত্য বিষয়ে আলোচনা হয়েছে। এর আগের দু'বার দেখা সাক্ষাত আর খন্ড খন্ড করে দলে বিভক্ত হয়ে খোস গল্পে (সাহিত্য নিয়ে অথবা অন্য কিছু নিয়েও) মেতে থাকা ছিলো।এই বার আগে থেকেই ঠিক ছিলো আমাদের সবার সম্মানিত এ.টি.এম.মোস্তফা কামাল ভাই একটা প্রবন্ধ নিয়ে আসবেন। যদিও পূর্ব নির্ধারিত বিষয়ে প্রবন্ধ আনতে পারেন নি, তবুও কবিতার ছন্দ নিয়ে একটা প্রবন্ধ নিয়ে এসেছিলেন। নাম কবিতার ছন্দ : কেন জানা দরকার ?

আমি মোটামুটি ধারাবাহিক ভাবে বলার চেষ্টা করছি। পূর্ব নির্ধারিত (পাবলিক লাইব্রেরির চত্ত্বরে) স্থানেই অপেক্ষা করছিলেন এ.টি.এম.মোস্তফা কামাল ভাই আর ভাইয়াটার নামটা মনে পড়ছেনা। এরপর এলেন অলয়েজ ড্রিম যিনি এই আড্ডার মূল চিন্তার কারিগর আর এখন সমন্বয়কের ভূমিকা পালন করছেন। এরপর এলেন নেক্সাস ভাই। এরপর আর ধারাবাহিকতা রাখতে পারছিনা। অনেকেই এসেছেন। বিশেষ করে যাদের নাম পরছে সেলিম আনোয়ার, স্বপ্নবাজ অভি, ৎঁৎঁৎঁ, কাল্পনিক ভালোবাসা, মাহাতাব সমুদ্র, শিপু ভাই, কুহক ভাই এবং আরো অনেকে। মোট প্রায় ১৫-১৭ জন আজ একত্রিত হয়েছিলাম। প্রথমে শুরু হলো আমাদের ক্রিকেট দল নিয়ে। কেমন খেলছেন আমাদের খেলোয়ারেরা? এ যেন চুল চেরা বিশ্লেষণ। কেমন ভবিষ্যৎ আমাদের এই দলের? বাংলাদেশ কি আবারো বাংলা ওয়াস করতে পারবে? প্রত্যাশা এবং সাফল্য কামনা করেই ইতি টানা হয় এই পর্বের।

এর পর শুরু হয় মূল পর্ব। এই পর্বে আমরা মুখোমুখি বসে এ.টি.এম. মোস্তফা কামাল ভাই পড়ে শুনান তার লেখা প্রবন্ধ কবিতার ছন্দ : কেন জানা দরকার? যদিও পূর্বেই ঘোষণা আসে যে এর বিরূদ্ধে বলার জন্য প্রস্তুত হয়ে আছেন, ৎঁৎঁৎঁ ও স্বপ্নবাজ অভি। তারা তাদের যুক্তি তর্ক তুলে ধরার চেষ্টার ফাঁকেই প্রবন্ধ পড়া শুরু হয়। চমৎকার একটা পরিবেশে এই সাহিত্য আড্ডার এক মাত্র বেরসিক ছিলো কাকপক্ষিকূল। তাদের কর্কশ চিৎকারে আমি দু এক জায়গায় কি বলা হলো বুঝতে পারিনি। যাই হোক, সকলেই শান্ত মনে শুনেছেন তার প্রবন্ধটি। এতো চমৎকার একটা প্রবন্ধ পড়া হলো আর কেউ হাততালি দিচ্ছে না দেখে, আমিই উদ্যোগ নিই। সকলের হাততালিতে শুধু নয় ৎঁৎঁৎঁ স্বীকার করেছেন তার সমস্ত দাবী-দাওয়া আছে এই প্রবন্ধে। তাই ছন্দ কেন জানতে হবে এ নিয়ে আর দ্বিমত নেই কারো। প্রবন্ধটির চুম্বক অংশ গুলো তুলে দেয়া হলোঃ

তবে সকল গুনীই একটা কথা মেনে নিয়েছেন, ’ভাব দিয়ে কবিতা লেখা হয় না। কথা দিয়ে তাকে সাজাতে হয়।’ (কবিতার কথা/সৈয়দ আলী আহসান) বিখ্যাত ইংরেজ কবি স্যামুয়েল টেলর কোলরিজ গদ্য আর পদ্যের কার্যকর একটা সংজ্ঞা দিয়েছেন। তাঁর বিবেচনায় গদ্য বা Prose হচ্ছে ‘Words in the best order’ অর্থাৎ শব্দের শ্রেষ্ঠতম বিন্যাসই গদ্য। আর কবিতা বা Poetry হচ্ছে ‘Best words in the best order’ অর্থাৎ শ্রেষ্ঠতম শব্দের শ্রেষ্ঠতম বিন্যাসই কবিতা। এর মধ্যে কবিতা বা গদ্য কি তা বোঝা কঠিন। কিন্তু গদ্য বা কবিতা কিভাবে লিখতে হবে সেটা খুব ভালো করেই বোঝা গেলো।

কবিকে তাই কবিতা লিখতে হয় ছন্দ মেনেই। তাই কবিকে ছন্দ শিখতে হয়। কবিতা কি সেটাও শিখতে হয়। শেখার কাজটা চলে কবিতার সাথে নিরন্তর বসবাস করে। প্রকৃতির মধ্যে মানুষই একমাত্র প্রাণী যাকে সবই শিখে নিতে হয়। পাখির ছানা বা ছাগল ছানা স্বাভাবিক জিনিস সহজাত সামর্থ্য দিয়ে শিখে নেয়। হাঁসের বাচ্চা সহজেই জেনে যায় সাঁতার। মানুষকে শিখতেই হয় হাঁটা থেকে শুরু করে লেখা পর্যন্ত সবই। এই বিধিলিপিও কবিকে ছন্দ শেখার দায়ে আবদ্ধ করেছে।

ছন্দ শিখলেই কবি হবেন এর এক কনাও সম্ভাবনা নেই। কিন্তু ছন্দ না শিখে কখনো কবি হওয়া য়ায়নি। অন্তত: এ ভ্রহ্মাণ্ডের যে কোন কোনে যিনিই কবি বলে স্বীকৃতি পেয়েছেন তিনি ছন্দ জেনে, ছন্দ মেনে কবিতা লিখেছেন।

কবি কেন ছন্দের বন্ধন মানবেন ? যদিও জানি, কবি ভালোবাসার বাঁধনের কাছে সদা নতজানু। তারপরও বন্ধনের অধীনতা কেন দরকার তার জবাবটা নেই ছন্দের সবচেয়ে বড়ো গুরুদের অন্যতম, রবীন্দ্রনাথের কাছে-’আমরা ভাষায় বলে থাকি কথাকে ছন্দে বাঁধা। কিন্তু এ কেবল বাইরের বাঁধন,অন্তরের মুক্তি। কথাকে তার জড়ধর্ম থেকে মুক্তি দেবার জন্যেই ছন্দ। সেতারের তার বাঁধা থাকে বটে কিন্তু তার থেকে সুর পায় ছাড়া। ছন্দ হচ্ছে সেই তার-বাঁধা সেতার, কথার অন্তরের সুরকে সে ছাড়া দিতে থাকে। ধনুকের সে ছিলা, কথাকে সে তীরের মতো লক্ষ্যের মর্মের মধ্যে নিক্ষেপ করে। ’ (ছন্দ)


এরপর আলোচনা আর নির্দিষ্ট বিষয়ে থেমে থাকেনি। চলেছে তার নিজস্ব ঢং এ। অনেকের অনেক প্রশ্নের উত্তর দিয়েছে এ.টি.এম.মোস্তফা কামাল ভাই। তার মতো করে। বিশেষ করে কবিতার ছন্দ, সুররিয়েলিজম, ম্যাজিক রিয়েলিজম এমনতর হরেক রকম প্রশ্নের উত্তরগুলো ছিলো সকলের সহজ ভাবে বোধগম্য। আমাদের মাঝে তিনি এক জন আলোকবর্তীকা স্বরূপ। পথপ্রদর্শক ও বটে। অথর্ব কাণ্ডারী নয়, একজন যথেষ্ট পড়াশোনা কান্ডারী। (কান্ডারি অথর্ব ভাই আপনার নাম নেয়ায় নিশ্চয়ই রাগ করবেন না। আপনার সাথে এর আগের বার দেখা হয়নি। এবারও হলো না, আশা করি এর পরের বার দেখা হবে ইনসাআল্লাহ।)

এরপর এতো বড় জামায়াতে যা হয়, ছোট ছোট দলে বিভক্ত হয়ে যে যার মতো করে একত্রিত হওয়াকে উপভোগ করেন। আলোচনা শেষে ৎঁৎঁৎঁ ভাইয়ের বাঁশি ছিলো অসাধারণ। তিনি যে সুর লহরি বইয়ে দিলেন এই আড্ডায়, এ যেন এক নতুন মাত্র যোগ হলো। পরিশেষে সেলিম আনোয়ার ভাই সকলকে রং চা আর বোম্বে সুইটস এর চিপস খাইয়েছেন। এ জন্য তাকে সকলের পক্ষ থেকে ধন্যবাদ।

পরিশেষে দুটি সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তী আড্ডা হবে এই মাসের শেষ শুক্রবার। সেদিন আলোচনা হবে ছোট গল্প নিয়ে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা।

চিনে নিন উপস্থিত ব্লগারদের।

নবীনতম ব্লগার শুভম হাসনাত।

স্বপ্নবাজ অভি ভাই।

নেক্সাস ভাই।

সেলিম আনোয়ার ভাই।

এ.টি.এম. মোস্তফা কামাল ভাই।

ৎঁৎঁৎঁ ভাই।

মাহবুবুল আজাদ। দারুন হাসতে পারেন ভাইজান, একেবারে মন খুলে।

কামাল ভাইয়ের সাথে অলওয়েজ ড্রিম যিনি এই আড্ডার মূল আহবায়ক।

কাল্পনিক ভালোবাসা ভাই।

ক্যামেরা হাতে কুহক ভাই।

নতুন তিন জন।

আড্ডার এক ফাঁকে ঢুকে গেলেন এই ম্যাঁও।

বাঁশি হাতে ৎঁৎঁৎঁ ভাই।

ছবিগুলো আমার নাইকন ৭১০০তে ধারণ করা। প্রায় এডিট ছাড়াই পোস্ট করেছি। কেবল রেজুলেশন কমানো হয়েছে পোস্ট করার জন্য।

আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৯:২৪
৩১টি মন্তব্য ৩১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×