somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"সাহিত্য আড্ডার" দ্বিতীয় সংখ্যার জন্য লেখা আহ্বান!

২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামহোয়ারইনব্লগের সকলে হয়তো জানেন, এই ব্লগারদের লেখা নিয়েই আমাদের প্রথম সাময়িকী প্রকাশ করি "সাহিত্য আড্ডা" নামে। উদ্যোগ নিতে দেরি হয়ে যাওয়ায় প্রকাশ করতেও দেরি হয়ে যায়। তাই ফেব্রুয়ারি সংখ্যা বের করতে চাইলেও সেটা বের হয় মার্চ মাসে। এখন আমাদের দ্বিতীয় সংখ্যার জন্য লেখা সংগ্রহ করার কাজ চলছে। লেখা মে'র ১৫ তারিখের মধ্যে পাঠানো জন্য আহ্বান করা হচ্ছে।

আমাদের পরিকল্পনা ছিলো, আমাদের সাহিত্য আড্ডা কেবল ঢাকা ভিত্তিক হবে এমন নয়। এটা হবে পুরো বাংলাদেশ ভিত্তিক। প্রতি মাসের শেষ শুক্রবার করে চলছে আড্ডা। যেমন, গতকাল ও আমাদের সাহিত্য আড্ডার আসর বসেছিলো 'বিশ্ব সাহিত্য কেন্দ্রে'। সেখানে উপস্থিত ছিলেন, এ, টি, এম, মোস্তফা কামাল ভাই, মাহবুবুল আজাদ, আশরাফুল ইসলাম দুর্জয়, আলাউদ্দিন আলী এবং তার বন্ধু। ও হ্যাঁ আমিও যোগ দিয় একটা সেমিনার শেষ করে সন্ধ্যা ৭ টায়। পুরো সময়ে থাকতে পারিনি বিধায় তার উপর কোনো পোস্ট দিতে পারছিনা। আশা করছি পুরো আড্ডার উপর নিশ্চয়ই একটা পোস্ট কেউ দিবেন।

সেখানে কিছু কিছু বিষয়ে সিদ্ধান্ত হয়েছেঃ

১) মোস্তফা কামাল ভাই প্রস্তাব করেছেন খুব বেশি বিজ্ঞাপন না নিতে। একটা নেওয়া যেতে পারে। আর আমাদের চাঁদা দিয়েই এই সাহিত্য আড্ডার প্রকাশনা চালু থাকুক।

২) প্রথম সংখ্যায় যে সকল ভুল-ত্রুটি দেখা গেছে এর পুনরাবৃত্তি যেনো না ঘটে।

৩) লেখা সংগহের জন্য পোস্ট দেয়া হবে।

৪) লেখা কতটুকু ব্লগের আর কতটুকু নতুন (যা কোথায়ও প্রকাশিত হয়নি) হবে এ নিয়ে বিতর্কের এক পর্যায়ে এই সিদ্ধান্ত হয়েছে যে এটা সমাননুপাতে হলেও চলবে।

৫) দেশের বিভাগীয় এবং দেশের বাইরের লেখকদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। তারা লেখা পাঠানো সময় কোন বিভাগ, কোন জেলা বা কোন দেশের কোন শহরে আছেন এগুলো অবশ্যই উল্লেখ্য করবেন। বিশেষ উদ্যোগ নিলে, আমরা দেশের বিভাগীয় পর্যায়ে আড্ডা বসাতে পারি। এক্ষেত্রে বিভাগীয় পর্যায়ের এবং জেলা পর্যায়ের লেখকদের যোগাযোগের আহ্বান করা হচ্ছে।

৬) লেখার বিষয়ঃ পূর্বের মতোই লেখার বিষয় নির্ধারিত নয়, তবে একে সাহিত্যের কোন একটি দিকের হতে হবে। 'রাজনীতি ও ধর্ম' এ দুটি বিষয় আমাদের নয়। হরপ্রসাদ শাস্ত্রীর 'তৈল' সাহিত্য বটে তবে কাউকে তৈল মর্দন করে লেখাও আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না।

লেখা পাঠানোর ঠিকানাঃ

[email protected]

মুঠোফোনে যোগাযোগের ঠিকানাঃ

অলওয়েজ ড্রিমঃ ০১৯১৮৮৮৬৯৬৭
মাহবুবুল আজাদঃ ০১৯১৯৮২৯৯৫৪
মোহাম্মদ সাইফুল ইসলাম সজীবঃ ০১৬১৯৫১৮৯৩৪

এছাড়াও আমাদের কার্যক্রমের দিকনির্দেশনা সম্পর্কে জানতো সদস্য হতে পারেন ফেসবুকের এই ঠিকানায়ঃ

https://www.facebook.com/groups/sahitto.adda/

আরো কিছু জানতে মন্তব্য জিজ্ঞাস করতে পারেন, সরাসরি ফোন দিতে পারেন। আমরা মার্চের পর জুন সংখ্যার জন্য লেখা আহ্বান করছি। আশা করছি অনেকেই স্বতস্ফূর্ত ভাবে এখানে অংশগ্রহণ করবেন। অবগতির জন্য জানানো যাচ্ছে যে, লেখা নির্বাচনের জন্য একটি প্যানেল কাজ করবে। এই প্যানেলের উপদেষ্টা হিসেবে আছেন, আমাদের সম্মানিত এ, টি, এম, মোস্তফা কামাল ভাই।

আর সম্পাদনার কাজে সহযোগী হচ্ছেনঃ
অলওয়েজ ড্রিম, মাহবুবুল আজাদ এবং মোহাম্মদ সাইফুল ইসলাম সজীব।

লেখা নির্বাচনের প্রক্রিয়া বিষয়ে আমাদের গতমাসের আড্ডায় কিছু সিদ্ধান্ত ছিলো। সেটাও জানিয়ে রাখি। প্রথমে তিন জন সম্পাদকমন্ডলী লেখা বাছাইয়ের কাজ করবেন। এরপর এক সাথে বসে কোন লেখা পরবর্তী সংখ্যার জন্য নির্বাচিত হচ্ছে তা বিবেচনা করা হবে। তাই কারো একক সিদ্ধান্ত বা ভালো লাগার উপর এখানে লেখা নির্বাচিত হবে না। সম্মানিত ব্লগার এবং লেখকদের অপ্রকাশিত লেখা পাঠানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে। আমাদের সাময়িকীতে প্রকাশের পর সেই লেখা যে কোনো জায়গায় প্রকাশ করতে পারবেন। আর এজন্য লেখক নিজেই সকল দায় এবং দায়িত্ব গ্রহণ করবেন। ইতিহাসের কথা মাথায় রেখে- লেখাটি প্রকাশিত না অপ্রকাশিত- লেখা পাঠানো সময় এই বিষয়টি অবশ্যই আমাদের জানাবেন।

সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:০৭
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×