somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসলে টাকাই সবচে বড় ঈশ্বর

০৯ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা রিপোর্ট ডট কম , সিরাজগঞ্জ (৪ ডিসেম্বর): সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২৫ নারী পুরুষের ইসলাম ধর্ম ত্যাগ করে খৃষ্টান হবার খবরে এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে।

শনিবার উত্তেজিত এলাকাবাসী খৃষ্টান মিশনারীর কর্মকর্তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।

উপজেলার পঞ্চকোশী ইউনিয়নের মাটিকোড়া গ্রামের ২০ জন নারী ও ৫ জন পুরুষ অন্তর্ধান হয়ে বাড়ী ফেরার ঘটনায় এলাকা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। নগদ অর্থ, বাড়ী, গাড়ীর লোভ দেখিয়ে স্থানীয় প্রভাবশালী একটি গ্রুপ গ্রামের সহজ সরল নারী ও পুরুষদের খৃষ্টান ধর্ম গ্রহন করাতে উৎসাহিত করছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। ঘটনার সত্যতা স্বীকার করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

সরেজমিন ঘুরে জানা যায়, উল্লাপাড়া উপজেলার পঞ্চকোশী ইউনিয়নের মাটিকোড়া গ্রামের প্রভাবশালী আব্দুল মজিদের নেতৃত্বে একটি গ্রুপ নগদ অর্থ, বাড়ী ও গাড়ীর লোভ দেখিয়ে গত বুধবার গ্রামের ২০ জন নারী ও ৫ জন পুরুষকে একটি রিজার্ভ বাসে করে ঢাকায় খৃষ্টান মিশনারীতে নিয়ে যায়। শুক্রবার তারা একযোগে গ্রামে ফিরে আসে। তারা ঢাকায় যাবার পর থেকে এলাকায় গুঞ্জন শুরু হয়। এর পর থেকে তাদের স্বজনরা খোঁজ করতে থাকেন। এক পর্যায়ে খৃস্টান হওয়ার ঘটনা সত্য বলে ধর্মান্তরিতদের স্বজনরা জানতে পারে এবং এলাকায় তা ছড়িয়ে পড়ে।

গ্রামের প্রভাবশালী আব্দুল মজিদ জনতা ব্যাংকের একজন সাবেক কর্মকর্তা। অনিয়মের কারনে চাকরীচ্যুত হবার পর তিনি এলাকায় মাতব্বরী শুরু করেন। তার মাধ্যমে ধর্ম ত্যাগ করে খৃষ্টান ধর্মে যাবার প্ররোচনা করা হয় বলে জানা গেছে। ঐ গ্রামের উত্তরপাড়া জামে মসজিদের মোয়াজ্জিন পর্বত হাজীর দুই পুত্র এবং এক পুত্রবধু ৩ দিন ঢাকায় থেকে খৃষ্টান হবার শর্ত পূরন করেছেন। এর পর থেকে তাকে মোয়াজ্জিনের চাকরী থেকে বাদ দেয়া হয়। ঢাকায় অবস্থানকালে প্রত্যেককে নগদ এক হাজার টাকা করে দিয়ে তিন দিনের কর্মশালা সমাপ্ত করে। দ্বিতীয় দফা প্রশিক্ষন শেষে প্রত্যেককে নগদ দশ হাজার টাকা, বাড়ী ও গাড়ী দেয়ার কথা বলে ধর্মান্তরিত করার প্রতিশ্রুতি নেয়া হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিলে প্রভাবশালী আব্দুল মজিদ ও তার সহযোগীরা গাঢাকা দেয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। মাটিকোড়া গ্রামের একাধিক ব্যক্তির সাথে কথা বলে ঘটনার সত্যতা পাওয়া গেছে।

উল্লাপাড়া উপজেলার ১২ নং পঞ্চকোশী ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জানান, গ্রামের দরিদ্র লোকদের অর্থের লোভ দেখিয়ে এ কাজ করা হচ্ছে। বিষয়টি জানার পর এলাকায় এসে স্থানীয়দের সাথে কথা বলে ঘটনার সত্যতা পাওয়া গেছে।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ জানান, এব্যাপারে আমাদের কাছে কোন অভিযোগ আসেনি। যে কারনে ব্যবস্থা নেয়া যায়নি।

সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৫২
৮টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

যে আয়না আর প্রতিচ্ছবি রাখে না

লিখেছেন মুনতাসির রাসেল, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:১৯


আমাদের ভালোবাসা ছিল এক গোপন সন্ধ্যার মতো,
জোনাকিরা তখন শব্দহীন কবিতা হয়ে বসত সিঁথির পাশে,
হাত ধরলেই হৃদয় জেগে উঠত,
বুকের ভেতর গুনগুন করত অনন্ত প্রতিশ্রুতির গান।

তুমি তখন আমার দেহে নয়,
আমার সত্তার স্পর্শে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×