বানিজ্য মন্ত্রী অবসরপ্রাপ্ত লে. কর্ণেল ফারুক খান জিনিসপত্রের দাম বাড়ার কারণ বের করতে পেরেছেন।
তিনি আজ বলেছেন--- কিছু অসাধু ব্যবসায়ী সরকারের কাছ থেকে ডেলিভারি অর্ডার নিয়ে তা হাতবদল করেছে, এ কারণে কিছু জিনিসের দাম বেড়েছে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
রোজায় জিনিসপত্রের দাম আর বাড়বে না বলে আবারো আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী । আজ সচিবালয়ে ভোজ্যতেল ও চিনি ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন : টিসিবির মাধ্যমে যেসব পণ্য আমদানি করা হয়েছে, শিগগিরই তা বাজারে চলে আসবে।
এর পর 'অস্ট্রেলিয়ান বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি' আয়োজিত লেক শোর হোটেলে মধ্যাহ্ন ভোজ সভায়ও সাংবাদিকেদের তিনি এসব কথা বলেন।
দ্রব্যমূল্য বাড়ার বিষয়ে বানিজ্যমন্ত্রী মহোদয়ের কারণ বের করায় আমরা কি আশ্বস্ত হতে পারবো? অতীতের অভিজ্ঞতা তা বলে না।
দেখা যাক, কি ব্যবস্থা নেওয়া হয়!!!
অপেক্ষায় দেশ ও জাতি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

