আমরা শোকাহত, আমি শোকাহত, আমারা বাকরদ্ধ, আমাদের বলার ভাষা নাই। এ ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, প্রশ্ন উঠবে দূর্ঘটনা নাকি হত্য, আর কত দুর্ঘটনা দেখতে হবে আমাদের, এটা দুর্ঘটনা না হত্যা। কেউ কেউ মানবতার সেবায় এগিয়ে আসবে, আবার কেউ কেউ এনিয়ে রাজনৈতিক ফায়দা লুটাতে ব্যস্ত হবে। সচেতন মহল থেকে ঘটনার সুষ্ঠ তদন্ত দাবী করা হবে, সরকার বলবে এত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হচ্ছে। ঘটনার সুষ্ঠ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কিছুদিন পর বলা হবে তদন্ত জোরেশোরে চলছে। স্বজনহারাদের ক্ষতিপূরন দিব বা দিচ্ছি এরকম চলবে কিছুদিন। এরপর হয়ত শুনবো ঘটনার মূলহোতাকে খুজে পাওয়া যাচ্ছে না। আন্দোলন তীব্র থেকে তীব্র হবে। এভাবে কিছুদিন চলবে। আগের দুর্ঘটনার কথাও কেউ কেউ তুলবেন। নানা প্রশ্ন উঠবে। এভাবে চলতে চলতে আবার নতুন কোন ঘটনার জন্ম হবে। জনতার চোখ এবার নতুন দিকে। আবার আন্দোলন হবে। আবার একই কথার পুনরাবৃত্তি হবে। আমরা শোকাহত, তীব্র নিন্দাও প্রতিবাদ জানাই। আমরা প্রতিবাদ জানিয়েই যাব আর আমাদের রাজারাও আমাদের আশার বানী শুনিয়ে যাবেন। রাজারা বলবেন তদন্ত চলছে এবং চলতে থাকবে। খবরে দেখলাম গত দেড় বছরে ৩০০ এর অধিক লোক মারা যায় ভবন ধ্বসে। আজ পর্যন্ত কোন সরকারকেই দেখলাম না কোন দুর্ঘটনার সুষ্ঠ তদন্ত করে ব্যবস্থা নিতে। এ নারকীয় হত্যা চলছে আর এর হোতা তাজনীণ গার্মন্টস বা সোহেল রানারা দিব্যি রাজাদের ছত্রছায়ায় রাজার হালেই থাকছেন। সাগর রুনী হত্যার তদন্ত এখনও চলছে। একটা কথা না বলে পারছিনা, আমাদের প্রায় সব স্বরাষ্টমন্ত্রীকেই দেখলাম বিবেকহারা অপদার্থ। সারা দেশ আজ শোকে মাতম, বাংলার আকাশে বাতাসে লাশের গন্ধ। আর আমাদের বেলাজ কুজন্মা স্বরাষ্টমন্ত্রী ইহা কি কহিল, বিএনপি জামাত নাকি হরতালে পিলার ধরে টানাটানিতে এ ভবন ধ্বস। একজন বাংলাদেশী হিসাবে যতটুকু গর্ব করি, তারচেয়ে অনেক অনেক লজ্বা হচ্ছে একজন বাংলাদেশী হিসাবে, যেখানে মরাটা আমাদের স্বাভাবিক কিন্তু বেচে থাকাটা অস্বাভাবিক।
একজন বাংলাদেশী হিসাবে যতটুকু গর্ব করি, তারচেয়ে অনেক অনেক লজ্বা হচ্ছে একজন বাংলাদেশী হিসাবে, যেখানে মরাটা আমাদের স্বাভাবিক কিন্তু বেচে থাকাটা অস্বাভাবিক।
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।