রানা রানা রানা, সব জায়গায় এই রানা, আ'লীগ, রাজাকার বিএনপি জামাত, রগকাটা শিবির, নব প্রকাশিত ভন্ড হেফাজতীদের দোষর আর ফেসবুক, ব্লগ আর পত্রিকা সব জায়গায় নরপশু রানাকে নিয়ে সমালোচন, রানার রিমান্ড হইল ১৫ দিন। রিমান্ডে কি এমন তথ্য তারা বের করবেন কে জানে। সব ঘাটের জল খাওয়া মওদুদ কইল তারা ক্ষমতায় গেলে ক্ষতিগ্রস্ত সবাইকে ২০ লাখ টাকা দেয়া হবে। যখন জিজ্ঞাস করা হল কোকোর লন্চ ডুবির কি ক্ষতি পূরন দেয়া হয়? সেটা নথি দেখে বলতে হবে। বাকিটা আর বলতে চাই না। রাজনীতি রাজনীতি কঠিন রাজনীতি জমে উঠেছে। এখন কেউ সমবেদনা জানালেও মনে হয় রাজনীতি হচ্ছে। কেউ বলে না এ ভবন কিভাবে নির্মান হল। কারা কারা রানা থেকে টাকা খেল? রাজউক এবং সিটি কর্পোরেশনের যেকোন ছোট বড় আমলা আর কামলা যেই হোক আর কিছু না হোক তার অন্তত নামে বেনামে একাধিক বাড়ি আছে ঢাকায়। এসব অবৈধ ভবন নিমানে সহায়তা করে কারা রাতারাতি সম্পদের পাহাড় ঘড়ছে তার কোন কথা নাই। এর কোন প্রশ্ন নাই? জবাব নাই। কথা উঠেছে রানার সব সম্পত্তি বিক্রি করে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরন দেয়া। সেটা মন্দ হয় না। পূর্ন সমর্থন আছে আমার। কিন্তু প্রশ্ন জাগে আমলা কামলারা কি বিচারের বাহিরেই থেকে যাবেন, ২০ হাজারেরও বেশি নকশা বহিভূত ভবনের কোন সুরাহা হবে কিনা। নাকি আবার ভবন ধস হলে আমরা চেয়ে চেয়ে দেখব, আন্দোলনের একটা রাস্তা আমরা পাব। সভা সমাবেশ টক শো করার একটা সুযোগ পাব। বাংলাদেশ আন্দোলনের দেশ এখানে আন্দোলনের ক্ষেত্র এত বেশি যে আমাদের কি নিয়ে আন্দোলন হবে খোজার দরকার হয় না। আমরা হুজুগে বাঙ্গালী এটাই বার বার প্রমান করি। আজ দেখলাম এটিএম শামছুজ্জামানকে নিয়ে মৃত্যুর খবর প্রচার করল ভন্ড জামাতী ফেজ মানুষও হুমরি খেয়ে শেয়ার দিচ্ছে, আমদের আসল জানার দরকার নাই। বাশের কেল্লায় যা আসে তার সবইতো আমাদের শেয়ার করার দরকার। দেশের মানুষকে বিভ্রান্ত করাইতো ভন্ড জামাতের কাজ। কখনো সাইদীকে চাদে দেখা যায় বাশের কেল্লায়। আর কিছুতে না পারলে ভন্ডরা ধর্ম নিয়ে রাজনীতি করে। ইমরান সরকার যেভাবেই বলুক ৫ ওয়াক্ত নামাজ পড়লেও এ ভন্ডরা মিথ্যাচার করেই যাবে। কথাটা বলতে চাই নাই তাও না বলে পারলাম না। ভন্ডদের কাজ ভন্ডামী করা, রাজণীতির কাজ রাজণীতি করা। সব কিছুর পরও একটা প্রত্যাশা ক্ষতিগ্রস্তরা যেন ক্ষতিপূরন পায়। বাংলার মানুষকে যেন আর ভবন ধসে না মরতে হয়, বাংলার মানুষ অন্তত স্বাভাবিক বাচা না হোক অন্তত স্বাভাবিক মরার গ্যারান্টি পায়।
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।