somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দূর হোক মেদ ভুঁড়ি:D/:):|

১৪ ই মে, ২০১৩ দুপুর ২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



যারা একটু স্বাস্থ্য সচেতন এবং ফিট থাকতে চান তাদের কাছে মেদ ভুঁড়ি এক মারাত্মক সমস্যা। শুধু তাই নয়, ফ্যাশন সচেতনদের কাছেও ভুঁড়ি এক বিড়ম্বনার নাম। ধরুন আপনি শার্ট ইন করেছেন, কিন্তু সব কিছু ছাপিয়ে বেড়িয়ে আসছে ভুঁড়ি! কিংবা একটু ফিটিং কোন ড্রেস পরেছেন এ ভুঁড়িতে আপনার সব স্টাইল শেষ। বন্ধুদের ঠাট্টা মশকরার শিকারও কম হচ্ছেন না। অতি দুষ্ট কেউ কেউ তো ভূড়িতে চিমটিও কেটে ঠাট্টা করছে। আর অন্যদিকে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তো রয়েছেই। এই অবস্থায় সুস্বাস্থের ‘দুশমন’ ভুঁড়ির একটা বিহিত তো করতেই হয়ে।
ভুঁড়ি হৃৎপিণ্ড, শ্বাসযন্ত্র, গলব্লাডার এমনকি মস্তিস্ককেও ক্ষতিগ্রস্ত করে থাকে। এটা হার্ট অ্যাটাক, ডিমেনশিয়া (মস্তিস্কের রোগ), ডায়াবিটিস, ক্যান্সার প্রভৃতি রোগের অন্যতম কারণ। তাই সুস্থ ও সবল থাকতে হলে ভুঁড়ি দূর করা জরুরি।
এতো সব সমস্যা যে ভুঁড়ির কারণে, তা দূর করতে আপনাকে যুদ্ধ ঘোষনা করতে হবে না। এটা কঠিন কিছু না। খুব সহজেই এই বিড়ম্বনাকে তাড়ানো যায়। এর জন্য যা দরকার তা হলো ইচ্ছা ও অধ্যবসায়।
প্রথমেই খাদ্যাভাসে পরিবর্তন আনতে হবে। অতিরিক্ত শর্করা, রেড মিট প্রভৃতি ভুঁড়ি হওয়ার অন্যতম কারণ। তাই ভুঁড়ি কমাতে হলে খাদ্যতালিকা থেকে এসব ছাঁটাই করতে হবে। একটি নির্দিষ্ট ডায়েট চার্ট মেনে চলতে হবে।
ভুঁড়ি কমাতে হলে ভাত, মিষ্টি, আলু প্রভৃতি যাবতীয় শর্করা জাতীয় খাওয়া কমিয়ে দিন। একসাথে বেশি খাবেন না। বরং কিছুক্ষণ পর পর অল্প অল্প করে খান। কখনোই পেট কানায় কানায় ভর্তি করবেন না খেয়ে। ক্ষিদে মেটাতে যতটুকু খাওয়া দরকার ঠিক ততটুকুই খাবেন। রাতে ভাত বেশি খাওয়ার অভ্যাস পরিহার করুন, রুটি খাওয়া শুরু করুন।
ভাত, রুটি এসব কম করে খাবেন, তরকারী, সালাদ, মাছ এসব বেশি করে খান। গরুর মাংস, খাসির মাংসের পরিবর্তে মুরগীর মাংস খান। খাবারের পরপরই শুতে যাওয়ার অভ্যাস ত্যাগ করুন। কমপক্ষে ১০-১৫ মিনিট মাঝারি গতিতে হাঁটুন। এতে হজম দ্রুত হবে এবং চর্বি জমার হার কমবে।
আর চর্বি জাতীয় খাদ্যও কমিয়ে দিন। রান্নায় তেল ব্যবহার কম করুন। সকালের নাশতা ভালো করে করুন কিন্তু দুপুর এবং বিশেষ করে রাতে কম খান। দুপুরে ঘুমানোর অভ্যাস থাকলে ত্যাগ করুন।

খাদ্য অভ্যাস বদলের সাথে সাথে নিয়মিত ব্যায়াম করতে হবে। সহজ কিছু ব্যায়াম রয়েছে। রুটিন মেনে তা ফলো করুন। ব্যায়ামের পদ্ধতিগুলো দেয়া হলো :
* সোজা হয়ে দাঁড়িয়ে হাঁটু ভাঁজ না করে পায়ের পাতা ছোঁয়া – প্রত্যেক দিন কমপক্ষে ১০ বার করুন।
* মেঝেতে ম্যাট বিছিয়ে তার উপর শুয়ে পায়ের পাতা ছোঁয়া – প্রত্যেক দিন কমপক্ষে ৫ বার করুন।
* জায়গায় দাঁড়িয়ে জগিং – কমপক্ষে ২ মিনিট করুন।
* বুকডন – দিনে ১০টা করে বুকডন দিন।
* লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করুন। সময় থাকলে ৫ মিনিট সিঁড়ি বেয়ে উঠানামা করুন।
এছাড়া সাইক্লিং, সাঁতার প্রভৃতি করার সুযোগ থাকলে তা নিয়মিত করুন।

View this link
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্কাইভ থেকে: সেই গণিকা

লিখেছেন অর্ক, ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২



অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×