ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ূ পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের অবস্থা ভবিষ্যতে কিরকম সঙ্গিন হবে সেটা এই সংক্ষিপ্ত ভিডিওটা দেখলে বোঝা যায়। অকল্পনীয় হলেও সত্যি যে, ২১০০ সালে বাংলাদেশের সমুদ্রপৃষ্ঠ ১৩ ফুট বৃদ্ধি পাবে বলে অনেক জলবায়ূ বিজ্ঞানীদের অভিমত। তখন বাংলাদেশের কোস্ট লাইন কেমন হবে?..ধারণা করা হচ্ছে আগামী চল্লিশ বছরে বাংলাদেশ ১৭% জমি হারাবে ক্রমবর্ধমান সমুদ্রপৃষ্ঠের কাছে, আর ১৮ মিলিয়ন (প্রায় দুই কোটি) মানুষ গৃহহীন হবে। আর ২১০০ সাল নাগাদ এই সংখ্যা হবে ৫০ মিলিয়ন বা ৫ কোটি। এই সব মানুষ কোথায় আশ্রয় পাবে? ঐতিহাসিকভাবে যে সব দেশ কার্বন ডাই অক্সাইড, মিথেন সমূহ গ্রিনহাউস গ্যাসের সবচেয়ে বড় বিকিরণকারী, তাদের এই দায়িত্ব বহন করা হবে নৈতিক কর্তব্য। কিন্তু বাস্তবে এই সব দেশ এই দায়িত্ব পালনে এখন পর্যন্ত অনিচ্ছুক। সুতরাং বাংলাদেশের মানুষের জলবায়ূ পরিবর্তন মোকাবিলার যে সংগ্রাম সেটা সামনের দিনে অকল্পনীয় ভাবে কঠিন হবে সেটা নিশ্চিত । ভিডিও: নিউ ইয়র্ক টাইমসের সৌজন্যে #ClimateChange #Bangladesh
গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে। রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন