দলছুটের দলে ভীরতে চাইনে আর,
ভাবতে চাইনে ভাবনার অন্তরালের ভাবনাকে।
বুঝবার আর বুঝাবার কালক্ষেপণের সময় আজ খুব কম,
প্রথাগত দৈনটা নিয়ে বাঁচার চেষ্টা আর নিজের অসহায়ত্ব াজ বড় হাস্যকর মনে হয়।
আমার মূর্ছা যাওয়া অতীত আমাকে সাহসী হতে বলে না,
স্রিতিকাতর সপ্নসময় আমাকে অনেক বেশি আহত করে,
দুরের চেনা বাতিঘর অস্পষ্ট হতে শুরু করেছে,চেনা পৃথিবী হয়েছে অচেনা,
আমি জানি আমার পথ চলা দ্রপদি কাহিনী হবে কোনদিন,
সপ্নবিমুগ আমি আজ তাই স্বপ্নের পথে পা বাড়াই।
পরিবর্তনের খেলায় তোমার কথামানব আজ ছায়ামানব,
নিজের ছায়ায় পথ চলে গৃহত্যগি জোস্নাকে সাথি করে।
তারপর......
তারপর এক নতুন দিনের শুরু,
শুরু এক ছায়ামানবের পথ চলা...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

