আমি নক্ষত্র এর ভাষা বুঝি না,
আমি সবুজ ঘাসের মায়া বুঝি না,
তোমার কাছে ক্ষমা চাই, কারণ
আমি তামকে বুঝি না, বুঝি না আমাকে।
আমি প্রতীক্ষিত সত্যটাকে খুব কাছ থেকে দেখব বলে অনেকদূর হেঁটেছ...
তোমাকে বানিয়েছি অতীত,
বয়স বাড়িয়েছি অনেক,
ক্লান্তি ভর করেছে দুপায়ে,
কপালেরে বলিরেখা আরও সুদৃঢ় হয়েছে।
কিন্তু কই কতদূর !!
আমি ক্লান্ত হয়ে পরছি,আমার দুচোখ বুজে আসছে।
না, আমি তো কোন অপ্রত্যাশিত প্রাপ্তি চাইনি,চাইনি সৌখিন কোন স্বপ্ন-বাস্তবতা,
আমিতো সত্য দেখতে চেয়েছিলাম,চেয়েছিলাম সত্য সুন্দর কে ছুঁতে।
আমি যখন খুব হতাশ হতে শুরু করলাম,তখন সামনে একটা নদীর দেখা পেলাম।
একটা ছোট পাল ছেড়া নৌকা,তাতে ওঠে বসলাম..
কিছুদূর এগিয়ে মনটা আমার বলে উঠল কি যেন ফেলে এসেছি,
বুঝলাম, আমি আমার অতীতকে ফেলে এসেছি এবং সেটাই আমার কঠিন সত্য।
এরপর আর কখনও আমার ফেরা হয়নি,
আমার সত্যগুলো এভাবেই অতীত হয়েছে নতুন সত্যর কাছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

