আমি আমার ভালবাসা,সুখ,সপ্ন,ইচ্ছা,ভাললাগা সব ফেলে এসেছি।আমি আমার সত্তাকে ফেলে এসেছি।আমি আমার দুনিয়া ছেড়েছি।আমার হাসিখুসি মুখটার পিছনে একটা কষ্ট লাগা মুখ।বুকটা সবসময় খালিখালি লাগে,চোখ বন্ধ করে ভাবি আমি আবার পাব তো আমার সুদিন,যেদিনে তুমি আমার কাছে ছিলে,আমার মাথায় তুমি হাথ দিয়ে বুজাতে আমি নিচিন্ত,আজ আর সে দিন কই?পথ চলতে চলেতে হারিয়ে ফেলা পথের শেষে তুমি কই?কাকে জরিয়ে ধরে বলব আমি ভাল নাই,আমার ভাল লাগে না তোমাকে ছাড়া,কাকে বলব আমি কি চাই?কে আর সে পরিচিত মায়া নিয়ে তাকাবে আমার দিকে,কে বলবে আমিই সেরা,কে বলবে আমি তার সব?কার জন্য আজ এত কিছু করব,কার জন্য আমি আমার স্বপ্ন সাজাব?
আমার মিথ্যা দুনিয়ায় তুমি আমার এক মাত্র আশ্রয়,তুমি আমার বেচে থাকার অবলম্বন,তুমি আমার সপ্ন।তুমি যেখানে যাও,আমাকে নিও সাথে।আমি তোমাকে ছাড়া বাঁচব না,এক মুহূর্ত
না।তুমি মার সকল সত্তা,আমার চিন্তার প্রসারতা,আমার দুখের দিনের শেষ আশ্রয়,আমি তোমায় ছাড়া থাকাতে পারি না,ভাবতে পারি না।আমায় ছেড়ে তুমি কোথাও যাবে...
মা,ও মা............তুমি কই,কত দুরে?তুমায় দেখি না কেন?তুমার ছেলেটা সেই ছোটবেলার মতো তোমার আচলে লুকাতে চায়।আজ কি আমি অনেক বড় হয়ে গেছি,আমি অনেক ছোট থাকতে চাই,আবার তোমার আদর পেতে চাই,কই তুমি,কত দূরে.........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

