দুটি রেখা লম্বভাবে একটি অপরটিকে ছেদ করে ছিলো,
আর আমরা ছিলাম বিপ্রতীপ কোণ হয়ে।
আমাদের মান ছিল পূরক কোণের সমান।
কিন্তু রেখা দুটো এখন আর ছেদ করে নেই,
উল্টো পথে সম্প্রসারিত হতে হতে
রেখা দুটো সমান্তরাল হয়ে গেছে।
তাই এখন আর নেই আমরা দুজন বিপ্রতীপ কোণ হয়ে,
আমি আছি একটি রেখার বিপরীত পাশে
আর তুমি আছো আরেকটি রেখার বিপরীত পাশে।
আমাদের মান এখন সম্পূরক কোণের সমান।
আমাদের দুজনের মান দুই গুন করে বেড়েছে ,
মান পরিবর্তন হলেও আগের মতই সমান আছে।
এখন আমাদের মাঝে আগের সেই ছেদবিন্দুটি নেই,
তাই এখন আর উঁকি দিলেও দেখা হয়না আমাদের।
দুটো হাত আর মিশে থাকেনা একটি বিন্দুতে,
তোমার আমার মাঝে এখন তাই বিস্তর ব্যবধান ।
হয়ত যোজন যোজন দূর পারি দিবে রেখা দুটো,
কিন্ত আর কখনো দেখা হবেনা আমাদের।
কারণ জানোইতো দুটো সমান্তরাল রেখা কখনো ছেদ করেনা,
ফলে বিপ্রতীপ কোণও উৎপন্ন হয়না ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




