somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সকল সিনিয়র, জুনিয়র ব্লগারদের জানাই, নতুন বছরের শুভেচ্ছা....

৩১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২/৩ দিন ধরে ফেসবুকে একটা ভিডিও প্রায় আমার চোখের সামনে ঘুরপাক খাচ্ছে...
তাদের দাবি এক দিনে, কোন এক মনু নাকি লাইভে এসে ১০ লক্ষ টাকা ব্রেন্ডর মেশিনের প্রোডাক্ট সেল করেছে...
সেই মনু নাকি আবার নতুন আরেকটা চ্যালেঞ্জ নিয়েছে, ১০ দিনে ২৫ লক্ষ টাকা ইনকাম করবে, প্রোডাক্ট বিক্রি করে...
এখন এইটা কীভাবে মানুষের সাথে ডিল করে সেল করবে, তার একটা ধারণা সে লাইভে এসে দেখাবে...
কী অদ্ভূত তাই না?
টাকা রোজগার কত সহজ তাই না?
একজন মানুষ কত সহজে টাকা ইনকাম করছে, বলতে গেলে তার লাইফ পুরা স্যাটেল্ট, তার আর কোন টেনশন নাই, প্যাড়া নাই...
কিন্তু তার সেসবে পোষাচ্ছে না, তার এখন অনলাইনে স্টুডেন্ট দরকার...
স্টুডেন্টদের ফ্রীতে ডিজিটেল মার্কেটিং শেখানো দরকার...
শেখা শেষে অনলাইনে ব্যবসা শুরুর আগে, কিছু জিনিস সেই মনু থেকে কিনতে হবে, তবেই তাদের ব্যবসা সফল হওয়ার সামর্থ্য রাখবে!
কী অদ্ভূত তাই না!
সে যেখানে ১ দিনে ১০ লক্ষ টাকা প্রোডাক্ট সেল করার সামর্থ্য রাখছে, সে সেটাই ফোকাস না করে, কেন সে তার মূল্যবান সময় মানুষদের শেখানোর কাজের মত বাজে সময় অপচয় করবে, তাই না?
আমার প্রশ্ন এখানেই...
যারা না বুঝে এইসব ফাঁদে পা দিচ্ছেন, সাধু সাবধান...
যেখানে যত লোভ, সেখানে ততই কষ্ট...
আপনি হয়তো, আপনার স্বপ্ন পূরণের জন্য কোর্স শেখার জন্য ভর্তি হলেন, কিন্তু কোর্স শেখা শেষে, আপনি স্বয়ং তার কাছে ফুটবল হয়ে যাবেন...
আপনাকে নিয়ে ইচ্ছেমত খেলবে...
একবার এইদিকে লাথি মারবে তো, আরেককার ওইদিকে...
আপনি আপনার ফিউচারের কথা চিন্তা করে তার সাথে অন্ধের মত পড়ে থাকবেন...
কিন্তু দিনশেষে, ফলাফল জিরো...
আপনি হচ্ছেন, তাদের কাছে দুধ দেওয়া গাভী...
আপনার যতক্ষণ টাকা আছে, ততক্ষণ আপনি তাদের কাছে দুগ্ধবতী গাভী...
মানে আপনার একটা কোর্স শেষ হলে, আরেকটা কোর্স করানোতেই উৎসাহিত করবে সবসময়...
একদম কেউ যে উপকৃত হয় না বললে ভুল হবে। অবশ্যই হয়, তবে হাতেগুণা কয়েকজন...
সবাই যদি উপকৃত হতো, তাহলে সবাই অনলাইনে টাকা ইনকাম করার জন্য এই কোর্সগুলো শেখার জন্য উঠে পড়ে লাগতো...
তারা আমাদের সাথে দুইটা জিনিস নিয়ে গেম খেলে। যে গেমটার নাম সময় এবং লোভ। তারা আপনার সময়কে এমনভাবে নষ্ট করবে, আপনি সেটা বুঝতেই পারবেন না শুরুর দিকে...
তবে আস্তে আস্তে যখন বুঝতে শুরু করবেন, তখন বুঝবেন এইসব কোর্স ফিল্ডে কোন কাজের না...
কাজের হত তখনিই, যখনিই আপনি শেখার পাশাপাশি একটা চাকরিতে এগুলো প্রয়োগ করার সুযোগ-সুবিধা পেতেন...
কিন্তু তারা আপনাকে এই সুবিধাটা দেবে না...
কারণ তারা নিজেরাই এই সুবিধাগুলো ভোগ করবে...
তারা নিজেরাই চাকরি করবে...
আর আপনাকে এমনভাবে তারা লোভনীয় অফার দেবে, আপনার আর সেই চাকরি করারও ইচ্ছে জাগবে না...
"আরেহ কিছুদিন পরেই তো ঘরে বসে ইনকাম করবো" এই একটা জিনিস তারা আপনাকে এমনভাবে আপনার মাথায় গেঁথে দেবে যে, আপনি উপলব্দিই করতে পারবেন না, আপনার লাইফ কতটা অনিশ্চয়তায় মধ্যে পড়তে চলেছে...
যদি লাইফে সত্যিই কিছু করতে চান, যেটা সবচে ভালো পারেন, সেটা নিয়েই কাজে লেগে পড়েন, সেটা নিয়েই ফ্রীল্যান্সিং করেন, অথবা চাকরি করেন, হিউজ টাকা পয়সা থাকলে, ছোটখাটো ব্যবসা করেন...
তবুও ওইসব মনুদের কথায় সময় নষ্ট করবেন না...
যে মনু একদিনে ১০ লক্ষ টাকা ইনকাম করতে পারে, আমি মনে করি, সেই মনুর তো আর অন্যকোন দিকে ফোকাস করারই দরকার নাই...
তার জায়গায় আমি হলে তো, আমি প্রোডাক্ট সেলের দিকেই জোরদার সময় দিতাম...
নতুন বছর শুরু হচ্ছে, তাই সবাইকে সাবধান করতে আসলাম...
যেটা আমি ভুগেছি, সেটা যাতে অন্যকেউ না ভুগে...
সবাই যাতে মিষ্টি কথায় না ভোলে...
নিজের সময় নষ্ট করে, আমার মত ডিপ্রেশনে না ভুগে...
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা...
সবার জীবন সুন্দর ও ভালো কাটুক এইটাই কামনা করি...
সকল সিনিয়র, জুনিয়র ব্লগার ভাইদের শুভেচ্ছা...

নয়ন বড়ুয়া
ডিসেম্বর, ২০২৩
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু সাবধান!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ৩:২১

রোমান সাম্রাজ্যের পম্পেই এবং বর্তমান বাংলাদেশের সমাজ ব্যবস্থা, সংস্কৃতি ও সময়কাল সম্পূর্ণ ভিন্ন হলেও, মানুষের সামাজিক আচরণ এবং নৈতিক স্খলনের কিছু ক্ষেত্রে আশ্চর্যজনক মিল খুঁজে পাওয়া যায়। নিচে পম্পেইয়ের সেই... ...বাকিটুকু পড়ুন

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

ইলিয়াস কাঞ্চন

লিখেছেন অর্ক, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৩৩



আমার ছোটোবেলায় ইলিয়াস কাঞ্চন সুপারহিরো। খুব সম্ভবত জীবনে প্রথম হলে দেখা সিনেমা ছিলো জবরদোস্ত। ইলিয়াস কাঞ্চন ও ওয়াসিম নায়ক। তিনবার দেখেছিলাম। বাড়ির কাছে হল। সেভাবে কড়াকড়ি ছিলো না। ছোটো বাচ্চা... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "শিউলি গাছ"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৭

শিউলি গাছ

- মঞ্জুর চৌধুরী

১.

"কাকু ভাল আছেন?"
অনিরুদ্ধ সেন শিউলিতলা থেকে ফুল কুড়াচ্ছিলেন। তাঁর উঠানের সামনে সীমানা প্রাচীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা শিউলি গাছটার নিচে সাদা ফুল বিছিয়ে আছে। কমলা... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

×