somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুখ-দুঃখের খেলা!

০৯ ই জানুয়ারি, ২০২৪ রাত ২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাত প্রায় ৩ টা।
আকাশ অন্ধকার;
চারিদিকে কুয়াশায় ঢাকা...
পাশের পুকুরে ডাকছে ঝিঁঝিঁ পোঁকাড়ারা...
সাথে একটা কুকুরের ডাক...
এর সাথে একটা বাচ্চার কান্নার আওয়াজ পাশের বিল্ডিং থেকে ভেসে আসছে...
এদের সাথেই আবার তারও দূর থেকে একটা চির চেনা গানের সুর ভেসে আসছে, তবে তেমন শোনা যাচ্ছে না, তাই কী গান হতে পারে, সেটাও ঠিকমত বুঝা যাচ্ছে না!
তবুও আমি শোনার চেষ্টা করছি,
কষ্ট হচ্ছে, তাও বুঝার চেষ্টা করছি...
একসময় আমি ক্লান্ত হয়ে গেলাম,
ব্রেন হয়ে গেলো বিরক্ত,
কপাল হয়ে গেলো ব্যথা
আর কান হয়ে গেলো ব্যর্থ...
তবুও ভাবছি দূর থেকে ভেসে আসা সুরটার কথা!
কী গানের সুর হতে পারে! তাও এই মধ্যরাতে!
দুঃখের গানের সুর? নাকি সুখের?
আচ্ছা দুঃখের গান হলে, কী এমন দুঃখ তার? যা সে এই মধ্যরাতে সব দুঃখ এই অস্পষ্ট সুরের গানকে দিয়ে দিচ্ছে!
কিংবা সুখের গান হলে, কী সেই গান? যে গানের মাঝে সে এত সুখ খুঁজে পাচ্ছে!
জানতে পারলে বড্ড ভালো লাগতো...
আমি সবাইকে সেই গান ফেরি করে বেড়াতাম!
সবাইকে বলতাম, আমার কাছে একটা সুখের গান আছে, চাইলে আপনারাও শুনতে পারেন!
আমার খুব জানতে ইচ্ছে করছে,
খুব!
কী গান হতে পারে!
উহু! এইবার পুরো শরীর ব্যথা করছে...
কল্পনায় কতকিছু যে ভাবতে ভালো লাগে,
আমি জানিও না, যিনি এই গান শুনছেন, তাঁর মনে দুঃখে ভরা, নাকি সুখে?
মানুষ চাইলেই ইচ্ছেমত কল্পনা করতে পারে,
হোক সুখের কিংবা দুঃখের...
তবে দুঃখের কল্পনা করতে কারও ভালো লাগে না,
এই যে আমি ভাবছি,
মানুষটা সম্ভবত সুখের গানই শুনছে...
হয়তো শুনছে,
"তুমি যে আমার কবিতা
আমারও বাঁশীর রাগিনী
আমার স্বপন আধ-জাগরণ
চিরদিন তোমারে চিনি"...
কে জানে! কী গান!
নয়ন বড়ুয়া
জানুয়ারি, ২০২৪
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১১
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধকারের রসায়নবিদ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৮


লেখকের নোট:
এই গল্পের পটভূমি ১৯৭৭ সালের ঢাকায় সংঘটিত জাপান এয়ারলাইন্সের বিমান ছিনতাইয়ের ঐতিহাসিক ঘটনাকে অবলম্বন করে নির্মিত। ঐতিহাসিক ব্যক্তি, স্থান ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর... ...বাকিটুকু পড়ুন

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

×