সুখী'র কপালে সুখ নেই, সামান্য বিস্কুটের জন্য প্রাণ গেল শিশুটির
১২ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১১ বছরের মেয়েটির নাম সুখী আক্তার। তবে সুখ তার কপালে নেই। অল্প বয়সেই সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে পরপারে চলে যেতে হল তাকে। সামান্য বিস্কুট খাওয়ার অপরাধে সুখীকে হত্যা করেছে এক ব্যবসায়ী পরিবার। এ ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জ শহরের জামতলায়।
না বলে বিস্কুট খাওয়ার অপরাধে সুখীকে গত মঙ্গলবার বিকেলে মারধর করে ১২৩ নিউ চাষাঢ়া জামতলার হাজী কামালের স্ত্রী।
ফতুল্লা মডেল থানায় করা অভিযোগে সুখীর পিতা খোকন পাঠান জানান, গত ৫ ডিসেম্বর ফুপু আয়শা বেগম রঙ মিস্ত্রি ইউছুফের মাধ্যমে সুখীকে হাজী কামালের বাড়িতে গৃহকর্মীর কাজে দেয়। ৮ ডিসেম্বর রাত ৮টায় সুখীকে অজ্ঞান অবস্থায় ইউছুফ ফুপু আয়শার খানপুরের বাড়িতে রেখে আসে। পরিবারের সদস্যরা সুখীকে প্রথমে শহরের ২ শ’ শয্যা হাসপাতাল পরে জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল আবার ২ শ’ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা অপরাগতা প্রকাশ করলে পরের দিন ৯ ডিসেম্বর বিকেল ৩টায় সুখীকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ওই দিনই বিকেল ৫টায় হাসপাতালের বেডে মৃত্যু হয় তার।
খোকন পাঠান জানান, সুখীর মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। তার ধারনা নির্যাতনের কারনেই মারা গেছে সুখী। ৫ বোনের মধ্যে ২য় সুখীদের গ্রামের বাড়ি চাঁদপুর সদরের বাগাদি এলাকায়।
পাদটিকা: গৃহকর্মী কালচার অনেকটা দাস প্রথার মতোই। এর অবসান হওয়া দরকার।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....
দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...
তোমার গল্পে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬

গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট...
...বাকিটুকু পড়ুন
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?...
...বাকিটুকু পড়ুন