somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এমপি নাসিম ওসমানের বিরুদ্ধে সংখ্যালঘুর বাড়ি দখল চেষ্টার অভিযোগ

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নারায়নগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য নাসিম ওসমানের বিরুদ্ধে এক সংখ্যালঘুর বাড়ি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বাড়ি রক্ষ্যা এবং নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য সংখ্যালঘু পরিবারটি প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করেছেন।

নগরীর জামতলা ধোপাপট্টি এলাকার বাসিন্দা মৃত লাল মোহন দাসের ছেলে উত্তম কুমার দাস গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী বরাবরে দেয়া এক আবেদনে প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করেন। জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর এ আবেদন করা হয়।

আবেদনে উত্তম কুমার দাস বলেন, এই সরকারের শুরু থেকেই নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসিম ওসমান আমার পৈত্রিক বাড়ি দখলের জন্য নানাভাবে চেষ্টা করছে। শুরু থেকেই সে তার লোকজন দিয়ে আমাকে নানাভাবে হুমকি দিচ্ছে। নারায়ণগঞ্জ শহরের জামতলায় অবস্থিত আমাদের সাড়ে সাতাশ শতাংশ জমির মালিক উত্তরাধিকার সূত্রে আমরা। কিন্তু তারা আমার পিতা জীবিত থাকাকালীন সময়ে আমার ছয় ভাইয়ের মধ্যে দুই ভাইয়ের কাছ থেকে ২৫ শতাংশ জমি কিনে নিয়েছে বলে একটি মিথ্যা দলিল তৈরী করে। যদিও পিতা জীবিত থাকলে পুত্রেরা বাড়ির মালিক হতে পারেনা। এ নিয়ে ২০০৫ সালে আদালতে মামলা হয়। যে দুই ভাইয়ের কাছ থেকে তারা জমি কিনেছে বলে দাবী করে ঐ দুই ভাই আদালতে লিখিতভাবে জানায়, তারা কোন জমি বিক্রি করেনি। এ সরকার ক্ষমতায় আসার পর সাংসদ নাসিম ওসমান জামতলা এলাকার বাসিন্দা মৃত নুরু মিয়া চৌধুরীর স্ত্রী জিয়াসমিন চৌধুরীর পক্ষ হয়ে আমাদের জায়গায় গিয়ে জায়গা মাপঝোক করে এখানে মিলাদ মাহফিল করে। আমাদের জায়গার দখল ছেড়ে দিতে বলে।

২০১১ তে এম পি নাসিম ওসমান আমাকে তার জাতীয় পার্টির কার্যালয়ে ডাকিয়ে নিয়ে বলে, ‘তুমি মহিলার (জেসমিন চৌধুরীর) নামে মামলা করেছো কেন ?’ আমি বলেছি যে, ‘মামলা করিনি জিডি করেছি।’ তখন সে বলে যে, ‘মামলা করবে না। জিডি তুলে নাও। তুমি মামলায় গেলে তোমার নামে ফেন্সিডিল এর মামলা হবে। এছাড়াও যেকোন ধরনের মামলা হতে পারে। ’

আমাদের জমি দখলের জন্য তৈরী করা ভূয়া দলিলের বিরুদ্ধে আমরা আট বছর ধরে মামলা লড়ছি।

গত ২৪ জুন ২০১৩ তারিখে জাতীয় পার্টি নেতা এডভোকেট বিমল চন্দ্র দাস, আনোয়ার প্রধান, মোহাম্মদ বুলবুল আমার বাড়িতে আসে। তারা বলে যে, এম পি নাসিম ওসমান আমাদের পাঠিয়েছে। তোরা ২-৩ লাখ টাকা নিয়ে এ বাড়ি ছেড়ে দিবি। এবং কোর্ট থেকে মামলা তুলে নিবি। অন্যথায় নাসিম ভাই তোর (উত্তম) লাশ ফেলে দেবে। এবং এক রাতের মধ্যে বাড়ি থেকে উচ্ছেদ করে দেবে। আরো বলেন, আমরা ছাড়াও ফয়েজ ও সওদাগর এর তোদের উপর নজর আছে। যেকোন সময় প্রাণনাশসহ বড় ধরনের অঘটন ঘটাবে। একথা বলার ২ দিন পর আমরা লক্ষ করি সাদা রং এর একটি মাইক্রোবাস নিয়ে অপরিচিত দুই লোক এসে আমাকে খুঁজতে থাকে। এবং আমার ভাইকে আমার সন্ধান দেয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। এ ব্যাপারে আমি ফতুল্লা থানায় একটি জিডি করি।

সর্বশেষ গত ৪ সেপ্টেম্বর জাতীয় পার্টি নেতা আনোয়ার প্রধান এর মাধ্যমে জানায় যে, ‘এখনও সময় আছে জায়গা ছেড়ে চলে যা। এমপি সাহেব আর শামীম ওসমানের শালা টিটু তোদের সাড়ে সাতাশসহ জেসমিনের ৯২ শতাংশ জমি বায়না করেছে। নাসিম ভাই নিজে তোকে ৩-৪ শতাংশ জায়গা অন্যত্র কিনে দেবে। ১০-১২ লাখ টাকা দিবে। না গেলে এক দেড় মাস পরে ঘরবাড়ি উচ্ছেদ করে দেবে। ভয়াবহ পরিস্থিতির শিকার হবি। আরো বলে যে, যত ধরনের মামলা করেছিস সব মামলা তুলে নিবি। মামলা না তুললে কোন লাভ হবে না। এডভোকেট মফিজকে দায়িত্ব দিয়েছি। যত টাকা লাগুক কোর্ট থেকে রায় আমাদের পক্ষে নিয়ে আসবে।’

এমপি নাসিম ওসমানের ও তার লোকজনের এ ধরনের তৎপরতার কারনে আমি চরম নিরাপত্তহীনতায় ভূগছি। আমি রাতে বাসায় থাকতে পারি না। আমার পরিবারের লোকজনও চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। এ অবস্থায় আমি আপনার সহায়তা কামনা করছি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×