somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টাকা নিয়ে বিএনপিকে মিছিল করতে দিয়েছে ফতুল্লার ওসি আকতার

৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সারাদেশে পুলিশ প্রশাসন হরতাল সমর্থকদের ঠেকানোর কাজে ব্যস্ত ঠিক তখনি ফতুল্লায় উৎকোচের বিনিময়ে বিএনপিকে মিছিল করার সুযোগ দেয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ ঘরানার ওসি আকতার হোসেনের বিরুদ্ধে। গত সোমবার বিকাল ৩টায় থানার সামনে প্রকাশ্য থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. আজাদ বিশ্বাসের নেতৃত্বে মিছিল বের করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এ ছাড়াও কোন গ্রেফতার কিংবা হয়রানি না করার শর্তে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কাছ থেকে মোটা অংকের বখশিষ নেয়ারও অভিযোগ উঠেছে ওসি আকতারের বিরুদ্ধে।

সূত্র জানায়, পিরোজপুর জেলার সরূপকাঠি আসনের সরকার দলীয় এমপি শাহ আলমের মেয়ের জামাই হিসাবে পরিচিত আকতার হোসেন ফতুল্লা থানার ওসি। অনেকেই তাকে শামীম ওসমানের আর্শীবাদপুষ্ট বলে জানেন। কয়েকবার তাকে বদলী করা হলেও আওয়ামী লীগের নিজস্ব ওসি বলে তার বদলী আদেশ বাতিল হয় কয়েকদফা। তার বিরুদ্ধে এর আগেও টাকার বিনিময়ে বিএনপিকে মিটিং-মিছিল করার সুযোগদানের অভিযোগ ছিল। তবে ১৮ দলের ডাকা ৬০ ঘন্টার হরতালের দ্বিতীয় দিনে থানার সামনেই প্রকাশ্যে বিএনপিকে মিছিল করার সুযোগ দেয়া নিয়ে অভিযোগ উঠে। সর্বমহলে রটে গেছে, ২ লাখ টাকার নিয়ে শাহ আলমপন্থি বিএনপির নেতাকর্মীদের মিছিল করার সুযোগ করে দেন ওসি আকতার। এ ব্যাপারে ফতুল্লা থানা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাড. সৈয়দ মশিউর রহমান শাহিন পুলিশের সাথে সমঝোতার কথা অস্বীকার করে বলেন,পুলিশ আমাদের মিছিলে ধাওয়া দিয়েছে। তবে ওসি আকতার হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও গত সোমবার বিকাল ৫টা ১৮ মিনিটে তার মোবাইল ০১৭১৩৩৭৩৩৪৬ নম্বরটি রিসিভ করেননি তিনি।

এ ব্যাপারে ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম. সাইফউল্লাহ বাদল জানান,ওসি আকতার হোসেন আওয়ামী লীগের দোহাই দিয়ে চাকরী ক্ষেত্রে ফায়দা নিলেও আসলে ওনি বিএনপি-জামাতের এজেন্ট। আর তিনি কখনোই আওয়ামী লীগ এমপির মেয়ের জামাই নন। তবে আত্মীয়তার সম্পর্ক থাকতে পারে। তিনি বিভিন্ন সময়ে স্বাধীনতা বিরোধী শক্তিকে আন্দোলনের সুযোগ করে দেন আর্থিক সুবিধার মাধ্যমে এটাই সত্য। তার অপকর্মের কাহিনী আমরা উচ্চ পর্যায়ে জানাচ্ছি।
সূত্র- সকাল বার্তা প্রতিদিন।




১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×