somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিখাইল গ্রোমভ : পাইলটদের পাইলট

১০ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সোভিয়েত রাশিয়ার বিমান শিল্প যে ক'জন পাইলটের অক্লান্ত অবদানে বর্তমান পর্যায়ে এসেছে, তাদের মধ্যে মিখাইল গ্রোমভের নাম একটু বেশি উজ্জ্বল। মিখাইল গ্রোমভের মধ্যে নবীন সোভিয়েত বিমান শিল্প এক বিখ্যাত টেস্ট পাইলটকে দেখেছিল। তিরিশ বছর ধরে তাঁর নাম সারা দেশের মতো বিদেশেও প্রতিধ্বনি তুলে ছিল। মিখাইল গ্রোমভের জীবনের মন্ত্র ছিল শুধু সোজা পথে
সামনের দিকে এগিয়ে যাও!

মিখাইল গ্রোমভ জন্মেছিলেন উনবিংশ শতকের শেষে – ১৮৯৯ সালের ফেব্রুয়ারী মাসে – মস্কোর থেকে ১৭০ কিলোমিটার দূরের প্রাদেশিক তভের শহরে, এক সামরিক বাহিনীর চিকিত্সকের পরিবারে। তাঁর হবি ছিল বিমানের মডেল তৈরী করা আর তারই সঙ্গে – ভারোত্তলন নিয়ে: ১৭ বছর বয়সে হাল্কা হেভিওয়েট গ্রুপে ৯০ কিলোর বেশী বেঞ্চ প্রেসে তুলে মস্কো শহরের রেকর্ড করেছিলেন।

গ্রোমভ-ই সোভিয়েত রাশিয়ার প্রথম ২০টি পরীক্ষামূলক বিমান আকাশে তুলেছিলেন । এই রকমের ফল দ্বিতীয়বার করতে পারা সম্ভব নয়: এই রকমের কাজ আগেও করা হয় নি আর পরেও মনে হয়না যে করা সম্ভব হবে। প্রথম বিমান, যেটাকে তিনি আকাশে তুলেছিলেন, ছিল একটা ছোট্ট ইউ-২, আর শেষেরটি ছিল - এক দৈত্যাকার বিমান, একটা উড়ন্ত দুর্গ। ইনিই প্রথম মানুষ, যিনি বিংশ শতকের কুড়ির দশকে চিনে, জাপানে ও ইউরোপের সমস্ত শহরগুলিতে দূর পাল্লায় বিমান ভ্রমণের পরীক্ষা করেছিলেন। এরপরে ইউরোপের লোকরা তাঁর নাম দিয়েছিল বিশ্বের পাইলট নাম্বার ওয়ান বলে। ১৯৩৪ সালে গ্রোমভ প্রথম আএনতে – ২৫ বিমান পরীক্ষা করে বিশ্বে দূর পাল্লার বিমান উড়ানের একটা বেসরকারি রেকর্ড করেছিলেন – তিনি উড়ে গিয়েছিলেন ৭৫ ঘন্টা সময়ে ১২ হাজার ৪১১ কিলোমিটার দূরত্ব। একেবারেই বিরল ফলাফল!

১৯৩৭ সালের ১২ থেকে ১৪ই জুলাই তিনি দুজন সঙ্গী পাইলটকে নিয়ে মস্কো থেকে উত্তর মেরু হয়ে সান জ্যাসিন্টো (মার্কিন যুক্তরাষ্ট্র) পর্যন্ত উড়ে গিয়েছিলেন একটানা, সোজা রাস্তায় ১০ হাজার কিলোমিটারের বেশী পথ অতিক্রম করা হয়েছিল ৬২ ঘন্টা ১৭ মিনিট সময়ে যা তখনকার সময়ের বিশ্বরেকর্ড।

১৯৪১ সালে যখন সোভিয়েত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বিমান – পরীক্ষার জন্য ইনস্টিটিউট তৈরী করা হয়েছিল, তখন তার নেতৃত্বও দিয়েছিলেন পাইলট মিখাইল গ্রোমভ।

সোভিয়েত রাশিয়ার আরেক সম্মানিত টেস্ট-পাইলট ও বীর পাভেল ভ্লাসভ এই গ্রোমভ সম্পর্কে বলেছেন:
“বহু দিন ধরেই তিনি দেশের সমস্ত টেস্ট- পাইলটদের নেতৃত্ব দিয়েছেন. খুবই উচ্চ স্তরের ইঞ্জিনিয়ারিং বুদ্ধি, যে কোন কাজের জন্যই গভীর প্রস্তুতি আর দারুণ উড়ান করার ক্ষমতা – এই সব নিয়েই মিখাইল গ্রোমভ ছিলেন বিরল মানুষ।”


সূত্রঃ উইকিপিডিয়া ও অন্যান্য
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×