somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তার ফিরে ফিরে আসা X( /:) :((

২০ শে মে, ২০১৩ রাত ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দরজায় প্রথমে বেশ ভদ্রস্থ, মৃদু, মোলায়েম খটখট নকের শব্দ । উঠে গিয়ে দরজা খুলতে আলসী লাগায় মটকা মেরে শুয়ে রইলাম । যে নক করছে সে নিশ্চয়ই আরো দু - তিনবার নক করার পরও সাড়া না পেয়ে হতাশ হয়ে চলে যাবে । হিসেবে ভুল ছিলো । এরপর দ্রিম দ্রিম শব্দে আমার ঘরের চিকন পাল্লার কাঠের দরজায় নির্ঘাত দুইটা লাথির আওয়াজ । ঘুম থেকে লাফ দিয়ে উঠে দরজা খুলতে তাড়াতাড়ি করে হাঁটা ধরলাম । যেই আসুক তার কোন ভদ্রতা জ্ঞান নেই এবং লাথির ধরনে বোঝা যায় দরজা না খুললে তার দরজা ভেঙ্গে ভেতরে ঢোকার প্ল্যান আছে!

- কে!?

কোন সাড়াশব্দ পাওয়া গেলো না । তবে দরজার ওপাশ থেকে নিজের পরিচয় দেয়ার বদলে এবার দরজায় যেন লাথির বদলে বজ্রপাত । কপাট ইঞ্চিখানেক সামনের দিকে চলে আসায় ফাঁক দিয়ে বাইরের আলো দেখে ফেললাম, ছিটকানি খুলে মেঝেতে পড়ার দশা । আরো একবার লাফ দিয়ে উঠে, হোঁচট খেয়ে দরজার দিকে দিলাম জানপ্রান দৌড়,মানে দিতেই হলো । তাড়াহুড়ায় আরেকটু হলে টি - টেবিলের কানায় উষ্টা লেগে নখ উঠানোর বন্দোবস্ত করা থেকে বেঁচে গিয়ে দরজা খুলে দেখি এক অতি পরিচিত কিম্ভূত মূর্তি । গায়ে কাগজ দিয়ে বানানো আলখাল্লা টাইপ কিছু একটা । প্রথম দেখায় মনে হয় খবরের কাগজ, ভালোমতো তাকালো বোঝা যায় ওগুলো আসলে বইয়ের পাতা । একটার সাথে আরেকটা আঠা দিয়ে জোড়া লাগিয়ে জামার মতো বানিয়ে ফেলা হয়েছে । দুই পাশে দুইটা বড় বড় পকেটও দেখা যাচ্ছে । এক পকেট থেকে উঁকি দিচ্ছে স্কেল, কলম, ইরেজার, মার্কার, পেন্সিল ,ক্যালকুলেটর এসব আর অন্য পকেট থেকে অর্ধেক বের হয়ে আছে বিশাল একতাড়া কাগজ; ক্লাস নোট, আর্টিকেল বা লেকচার শিট বোধহয় । চোখে মোটা কাঁচের চশমা, যার আবার একটা ডাটি ভাঙ্গা বলে কালো রঙ্গের সুঁতা দিয়ে কানের সাথে বেঁধে রাখা ।

দর্শনীয় মূর্তি, সন্দেহ নেই ।

কিন্তু আমি যথারীতি একেবারে ছোটবেলার মতোই আদি ও অকৃত্রিম আতংক নিয়ে তাকিয়ে রইলাম । কয়েক সেকেন্ড পর চিনতেই পারি নি এমন ভান করে ঢোঁক গিলে চিঁ চিঁ গলায় জিজ্ঞেস করি,

- আপনি কে? এতো সকালে কাকে চান?

জবাবে আমার দিকে তাকিয়ে লোকটা দাঁত বের করে একটা হাসি দিলো । সব দাঁত একেবারে কুঁচকুঁচে কালো, ডান পাশের একটা দাঁত তামা দিয়ে বাঁধানো । হাসার সময় ওখানে সূর্যের আলো পড়ে ঝিক্ করে উঠল । বিভৎস হাসি! সব মিলিয়ে শিউরে না উঠে পারা গেলো না । দরজার আরেকটু পিছনে গিয়ে বন্ধ করার প্রস্তুতি নিয়ে চোখের সামনে জলজ্যান্ত নিজের উপস্থিতিকেই অস্বীকার করে বললাম ;

- বাসায় কেউ নাই । মাফ করেন ।

এ কথা শুনে তার মুখের হাসিটা আরেকটু বড় হয় । যেন আমি এইমাত্র খুব মজার কোন কিছু বলেছি ।

- আমারে চিনো নাই বাবাজী খালিদ রহমান?

- না না না । অন্য দিকে যান ।

দরজা তাড়াতাড়ি লাগিয়ে ফেলতে যাই আর সাথেসাথে সে চৌকাঠে পা দিয়ে আটকে ফেলে ।

- প্রতিবার এই একই কথা । সেই ক্লাস ওয়ানের ভর্তি পরীক্ষা থেকে শুনে আসতেছি । তুমি আর বদলাবা না । এখন দেখি সরো তো । কাজ আছো ।

আমাকে ধাক্কা দিয়ে একপাশে সরিয়ে দিয়ে সে ঘরে ঢুকে পড়ে । আমি বেরোন বেরোন বলে চেঁচিয়ে উঠতে উঠতে দেখি সে ঘরের মাঝখানে চলে গেছে । তারপর শীষ্ বাজাতে বাজাতে আমার নিজের লাইব্রেরি আর কম্পিউটারের মাঝখানের জায়গাটাতে এমন পজিশনে চেয়ার নিয়ে বসে পড়ে যে তাকে পেরিয়ে ঐ দুই জায়গায় পৌছানো খুবই মুশকিল । মোবাইলটা চার্জে লাগানো ছিলো । চার্জ থেকে সেটটা আলতো করে খুলে নিয়ে টাচস্ক্রীনে আঙ্গুল ঘষাঘষি করতে করতে লোকটা জ্বীব দিয়ে আঠসোসের চুকচুক শব্দ করলো ।

- নতুন কেনা মোবাইলটারও দেখি ছাল - বাকলা তুইলা ফেলছো । সারাদিন এরে নিয়াই থাকো নাকি? দেখি বই - খাতার কি অবস্থা; ওগুলো কেমন পুরান করলা পইড়া? বাইর করো ।

আর কোন উপায় নেই । বাস্তবতা মেনে নিয়ে মুখ গোঁজ করে ইউনিভার্সিটির এক সাবজেক্টের বই এগিয়ে দেই । বই হাতে নিয়ে সে মোটামুটি হাহাকার করে উঠে ।

- বই দেখি এক্কেবারে নয়া! ধরোও নাই মনে লয় । বাকি গুলার কি অবস্থা? বাইর করো বাইর করো । শিগগির শিগগির! সময় নাই ।

বাধ্য হয়ে আমার এমনিতেই কালো চেহারা আরো কালো করে অন্যসব বই - খাতা টানাটানি শুরু করি । ধুলো পড়ে গেছে সবগুলোর উপর । পড়ার টেবিলের চিপা - চাপি আর ব্যাগের কোনা-কান্চি থেকে বের হয় নানা লেকচার শীট, ক্লাস নোট, ফটোকপি যারা আদৌ আছে বলে কোন ধারণাই ছিলো না । ড্রয়ার খুলি, খাটের নিচে উঁকি দেই । কাগজের স্তুপ বাড়তে থাকে জ্যামিতিক হারে আর সাথে পাল্লা দিয়ে পড়ে কপালের ঘাম । রাগে গা রি রি করছে, কিন্তু আমি নিরুপায় । এর যন্ত্রনা সহ্য করতে হবেই । পড়ার টেবিল গোছানোর ফাঁকে রাগ চাপার নিস্ফল চেষ্টায় দাঁত কিড়মিড়ি করতে করতে আড়চোখে একবার তাকালাম তার দিকে ।

ঘরের মাঝখানে চেয়ারে বসে সামনে পেছনে দোল খেতে খেতে জনাব পরীক্ষা এবার চশমার উপর দিয়ে একদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসে ।

২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একসাথে হাঁটি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৭

একসাথে হাঁটি
সাইফুল ইসলাম সাঈফ

কতদিন তুমি প্রেম করবে হে রূপসী
অনেক দেরি হয়ে গেছে
আমারও খুব দেরি, ভীষণ দুখি
এসো হাতে হাত রেখে পথ চলি।
তুমি এলে পাশে ফিরে পাবো
সুখ, আনন্দ, প্রশান্তি, হবো সফল।
কত... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×