somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জন্মদিন :D এবং আমার সব ফার্স্ট ক্লাস বন্ধুরা B-)

২১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জন্মদিন এই আগস্টে, কিন্তু আশেপাশের মানুষজন মোটামুটি সেই ফেব্রুয়ারি থেকে চিল্লা–ফাল্লা শুরু করে দিলো ট্রিট দিতে হবে । আরে কী বিপদ! :-* আমি নিজের জন্মদিনে নিজেই সবাইকে খাওয়ানোর চলটার অসাড়তা তুলে ধরতে আমতা আমতা গলায় কয়েকজনকে বললাম , - “ দেখ, আমার দুনিয়াতে আসার পেছনে আমার নিজের তো কোন ক্রেডিট নাই । সব ক্রেডিট আল্লাহ্‌র , আমার শ্রদ্ধেয় আব্বা জান এবং আম্মি হযরতের । আল্লাহ্‌র কাছে তো আর ট্রিট চাইতে পারবি না , কাজেই ট্রিট যদি একান্তই কারো কাছে চাইতে হয় আমার আব্বা – আম্মার কাছে চা । দরকার হলে আমি এক্ষুনি লিখিতভাবে সুপারিশও করে দেই তোদের জন্য :P । “ কিন্তু অত্যন্ত যৌক্তিক এই কথাটা শুনে সবাই আমার দিকে চোখ কপালে তুলে এমন দৃষ্টিতে তাকালো যে আমি চোখ দেখেই স্পষ্ট পড়ে ফেললাম এরা মনে মনে বলছে ,- এই আপাদমস্তক মূর্খের দুনিয়াতে আসারই কোন দরকারটা ছিলো ? X((

কি আর করা , অকাট্য যুক্তির প্রতিও এদের অযৌক্তিক বিরাগ দেখে রাজী হতেই হলো :| . খাওয়া যখন অর্ধেক শেষ তখন হঠাৎ পকেটে হাত দিয়ে দেখি হাতে চেয়ারম্যান নোট গুলোর একটাও লাগছে না ! সর্বনাশ !! কোথাও পড়ে-টরে গেলো নাকি আবার? এখন উপায়?? :-* .খাওয়া থামিয়ে চিন্তা করতে থাকলাম জাতির এমন ক্রান্তি লগ্নে রক্ষা পেতে হলে কী করা যায় এখন? সবার খাওয়ার মাঝখানে আচমকা ঝেড়ে রাস্তার দিকে একটা দৌড় দেবো, নাকি খাওয়া দাওয়া শেষে, “ATM বুথ থেকে টাকা তুলে আনছি “ বলে সবগুলাকে রেস্টুরেন্টের মালিকের কাছে বন্ধক রেখে চোখ-কান বন্ধ করে নিজের জান নিয়ে সটকে পরবো ? :| ...... যাই হোক, অন্য পকেটটাতে হাত দেওয়ার পর চেয়ারম্যান সাহেবদের খোঁজ পেয়ে যাওয়ায় ওসবের কোনটাই আর করতে হয় নি ।

বলতে গেলে সকাল থেকেই বাইরে ছিলাম সবাই । প্রথমে টি.এস.সি-তে “ ভাইয়া বয়সী “ বুড়ো মানুষ হয়ে যাওয়ার পরও বহুদিন পর কেক কাটি-কুটি করলাম :D । এই পিচ্ছি মানুষদের কাজ করতে গিয়ে সব দাঁত বের করে হাসতে হাসতে পেট ব্যথা করে ফেলা ছাড়া উপায় ছিলো না । কেকের রঙ টাও দেখলাম হলুদ! দেশের মানুষজন কি তবে আস্তে আস্তে জেনে যাচ্ছে যে আমি একজন রূপা বিহীন উদাসী মনের খালি পায়ে না হাঁটা হিমু :D B-) , নাকি পুরো ব্যাপারটা কাকতালীয় ? কেক খেয়ে ভ্যানিশ করে ফেলার পরও আসল ঘটনাটা যে কি তা নিশ্চিত হওয়া যায় নি । তারপর বিকেল পর্যন্ত অনেকগুলো জায়গায় একসাথে দল বেঁধে ঘুরাঘুরি । সুন্দর সময়গুলো আসলেই খুব দ্রুত ফুরিয়ে যায় । দিনটা আরও একটু লম্বা হলে ভালোই হতো । .......... ফেরার সময় একটু একটু ইচ্ছা হচ্ছিলো রাতের বেলা আরেকটা পার্টি করি সবাইকে নিয়ে । কিন্তু মনের সব ইচ্ছাকে সবসময় মোটেও পাত্তা দিতে নেই । কাজেই , ঐদিকে আমি আর ভুলেও যাই নি । হা হা হা :P :P

শেষ করি একটা উপহারের উৎসর্গ পত্র দিয়ে । এটা না লিখলে হয়তো এই জন্মদিনের কিছুই লেখা হবে না –

“ হায়রে বন্ধু খালিদ !!

প্রথম প্রথম শুধু ক্লাসে দেখতাম লম্বু একটা ছেলে চুপচাপ বসে থাকে । কিভাবে কিভাবে যেন ফেসবুকে বন্ধু ,সারাদিন তর্ক চলতো , শুধু সামনেই কথা বলতো না ছেলেটা । তা কি আর বেশি দিন চলতে দেই আমি? আমার তুই – তোকারি আর পকপকানির পাল্লায় পড়ে বেচারা আমার বন্ধু হয়েই গেলো । মাঝখানে তাঁর জীবনের কিছু অংশ দেখেছি । আমি চাই সে অনেক বিখ্যাত হোক , আর আমি লাইন ধরে তাঁর অটোগ্রাফ নেব ।

সত্যি করে বল, হবি আমাদের আজীবনের শত্রু !! “

এটা আবার বলা লাগে ;) ? বাস্তব জীবনে একেবারেই নিঃসঙ্গ এই আমি হাতে গোনা যে কয়টা মানুষদের সাথে মিশতে পেরেছি তাদের সবার আজীবনের শত্রু হওয়ার জন্য তো আমি সেই কবে থেকেই বসে আছি ।

কাজেই , প্রস্তাব অত্যন্ত আনন্দের সাথে গৃহীত হলো :)
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০২
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×