somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্র্যাক ইউনিভার্সিটিতে হিজাব নিষিদ্ধ : ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বলছি

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

( এখানে প্রাইভেট ইউনিভার্সিটির কোন ছাত্র - ছাত্রীকে কটাক্ষ করা বা কষ্ট দেয়া আমার উদ্দেশ্য নয়। সেই যোগ্যতা আমি রাখি বলেও ভাবি না । আমি কেবল বাস্তব অবস্থা এবং কর্তৃপক্ষের অন্যায় আচরণকে লিখতে চেয়েছি। কাজেই ভুল বোঝা যাবে না এবং আমার কথায় কেউ কষ্ট পেলে আমি আগে থেকেই ক্ষমাপ্রার্থনা করে রাখছি । অতি প্রগতিশীলদের না পড়াই শ্রেয় । কারণ অতীত অভিজ্ঞতায় দেখা গেছে এরা একটা কাজই ভালো পারে ; “ ত্যানা প্যাঁচানো” ,আমি এই বিরক্তিকর কাজে আগ্রহী নই । )

ধানমন্ডির এক মার্কেটে আমি আর এক বান্ধবী বসে আছি। উদ্দেশ্য এক বড় আপুর সাথে দেখা করবো। আমরা দুজনই একটা পাবলিক ইউনিভার্সিটিতে ( চতুর্থ বর্ষে ) পড়ি এবং মার্কেটে আশেপাশের ক্যাম্পাসের প্রচুর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র - ছাত্রী । অর্থাৎ এখানে প্রাইভেট আর পাবলিক ইউনিভার্সিটি দুইটা দল করে এদের মধ্যে তুলনা করা যায়।

যেহেতু দুই দলই বিশ্ববিদ্যালয় পড়ুয়া, এদের মধ্যে উল্লেখযোগ্য মিল থাকা উচিত। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার মিল নেই । আমাদের দুইজনকে যদি বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের মাঝখানে ছেড়ে দেয়া হয় যে কেউ পাঁচ সেকেন্ডের মধ্যে আমাদের আলাদা করে ফেলতে পারবে । কারণ তাদের আচার আচরণ " অতি সাবলীল ", ছেলে মেয়ের ভেদাভেদের দেয়ালের পুরুত্বও বোধকরি কম; কারণ " দোস্ত দোস্ত " বলেও আশেপাশে অনেক ছেলেকে দেখছি মেয়েদের কাঁধে হাত দিয়ে বসে আছে বা হাঁটছে, যাতে মেয়েরাও নির্বিকার । অন্যদিকে আমার দুইজনের একজনও পাবলিক প্লেসে সাবলীল নই, ম্রিয়মাণ, অন্তর্মুখী এবং বান্ধবী আমার থেকে বসে আছে কমপক্ষে এক হাত দূরে । আসলে বান্ধবী গোত্রীয় কারো কাঁধে যে হাত রাখা যায় এটা আমরা দু'জনের একজনও জানতাম না।

ছেলেরা বেশীরভাগ পরনে সুন্দর দামী টি - শার্ট, ভুস-ভুসা বড় কোমরের ঢিলা জিন্স, অনেকেরই হাতে ব্রেসলেট, মাথার চুল স্পাইক বা অন্য কোন একটা কারিগরি করা । আমি গায়ে দিয়ে আছি কনুই পর্যন্ত গুটানো এক কালার একটা শার্ট আর অ্যাশ কালার একটা সাধারণ গ্যাবাডিন প্যান্ট । আশেপাশের মেয়েরা যে কিছুটা নাক শিটকে আমার দিকে চোখ ফেলেই আবার ফিরিয়ে নিচ্ছে তার জন্য আমি তাদের দোষ দিতে পারি না। কারণ তাদের সঙ্গীদের তুলনায় আমি সোজা বাংলায় খ্যাত, ঘণ্টা খানেক আগে সদরঘাটে লঞ্চ থেকে নেমে ওখানে চলে এসেছি। চেক করলে দেখা যাবে এখনো পায়ে কাঁদা লেগে আছে । ....... ছেলে হয়ে মেয়েদের পোশাকের বর্ণনা দেওয়া অস্বস্তিকর । তবুও বিষয়বস্তুর পূর্ণতা আনার জন্যেই বলছি; মেয়েদের অধিকাংশের পড়নে ফতুয়া, উড়নাতে তাদের চরম এ্যালার্জি । সাজগোজ বেশ, বিশাল সানগ্লাসও আছে অনেকের, পায়জামার বদলে অধিকাংশরা যা পরনের গেঞ্জির কাপড়ের ল্যাঙ্গিস পায়ে এমন আঁটসাঁট হয়ে বসে যে সোজা বাংলায় সবই বোঝা যায়। ( এখানে প্রাসঙ্গিক প্রশ্ন আসতে পারে দেখলাম কেন? জবাব হলো যেসব ছেলে বলবে তাদের এসবে নজর যায় না তারা হয় ভণ্ড অথবা মহামানব কিংবা এদের কোন শারীরিক সমস্যা আছে । আমি সহ প্রায় সবাই-ই এসবের আওতা বাইরের ) ....অন্যদিকে চোখে চশমা, সাজ সজ্জা-বিহীন আর ঢিলেঢালা বাংলাদেশের মেয়েদের সালোয়ারে আমার বান্ধবী এদের তুলনায় নিতান্তই প্রাগৈতিহাসিক যুগের অনুজ্জ্বল কেউ । ......... আমাদের পাবলিকে পড়ুয়াদের যে প্রাইভেট ইউনিভার্সিটির অনেকে সরাসরি খ্যাত বলে; ভুল তো বলে না । যদিও পার্থক্যের কারণটা এখানে মোটেও আর্থিক নয়, মানসিক ।

আমি কিন্তু পুরো দৃশ্যপটটা এখানে আনি নি। কারণ আমি পাবলিক সব ইউনিভার্সিটির স্টুডেন্টদের দেখিয়েছি অতি ভদ্র, শালীন হিসেবে আর প্রাইভেটের অধিকাংশকে দেখিয়েছি অধিকাংশ অতি আধুনিক এবং অশালীন আচরণ ও দৃষ্টিকটু সাজে অভ্যস্ত । বাস্তবে পাবলিকেও ইদানীং প্রগতিশীল বদ ছেলে - মেয়ে বাড়ছে এবং প্রাইভেটের বেশীরভাগকেই আমি দেখেছি শালীন পোশাক ও আচরণে চলাফেরা করছে । ....... পাবলিকে বদের সংখ্যা বাড়তে আরও সময় লাগবে, কোন অঘটন ঘটলে বন্ধও হয়ে যাবে হয়তো, কিন্তু আমি যৌক্তিক কারণেই সন্দিহান প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে আর কিছুদিন পর শালীন পোশাক ও আচার আচরণে যারা অভ্যস্ত তারা আদৌ সেখানে টিকতে পারবে কি না । হয়তে সংখ্যায় এখনো শালীনরাই বেশী, কিন্তু এদের দিনদিন নানা ভাবে অপদস্থ করে কোণঠাসা করে ফেলা হচ্ছে, আধুনিক রঙ্গিলাদের উৎসাহ দেয়া হচ্ছে আরও খোলামেলা হতে । এই উৎসাহ এতদিন কর্তৃপক্ষ দিয়েছেন উগ্র পোশাকের প্রতি উদাসীনতা দেখিয়ে আর এখন দিচ্ছেন সরাসরি শালীন পোশাককে প্রাইভেট ইউনিভার্সিটির ক্যাম্পাসে নিষিদ্ধ করে । অথচ হওয়া উচিত সম্পূর্ণ উল্টোটা। বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল ও ধনীদের বিশ্ববিদ্যালয়কে ওটার অনেক শিক্ষার্থীই বলেন বাংলাদেশ থেকে দোযখে যাওয়ার প্রধান দরোজা । ইদানীং দেখছি অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলোও নিজেদের ক্যাম্পাসে দোজখে যাওয়ার দরোজা খুলতে আগ্রহী হয়ে উঠছে । এরই অংশ হিসেবে ব্র্যাক ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাদের ক্যাম্পাসে হিজাব নিষিদ্ধ করেছেন এবং হিজাব পরার "অপরাধে" " অভিযুক্ত " ছাত্রী হাফসা ইসলামকে বহিষ্কার করেছেন, যেখানে ইউরোপেও হিজাব নিষিদ্ধ নয় । অভিযুক্ত ছাত্রীর ভাষ্যমতে ব্র্যাক ইউনিভার্সিটিতে আরও অনেককেই হিজাব পড়ার কারণে অপদস্থ করা হচ্ছে।

হিজাব যদিও ইসলামী পোশাক, কিন্তু অন্যসব ধর্মাবলম্বীরাও এটা ব্যবহার করতে পারেন। কারণ হিজাব শালীনতার প্রতীক । কেউ কেউ বলতে পারেন নিষিদ্ধ করা হয়েছে নেকাব । কিন্তু নেকাব কি হিজাবের বাইরের কিছু? এটা কি ইসলামে হিজাব হিসেবে অনুমোদিত নয়? কেউ যদি তার ব্যক্তিগত ও পারিবারিক মূল্যবোধের কারণে নেকাব পড়তে চায়, তা জোর করে খোলানোর আমি, আপনি কে? হিজাব পরা আল্লাহর আদেশ। আল্লাহর অনেক আদেশই আমরা মানি না । কিন্তু যারা মানে তাদের কে তা মানতে নিষেধ করা বা বাধা দেয়া হবে কেন? সংবিধান অনুযায়ী রাষ্ট্রের প্রতিটি নাগরিক তার পছন্দ মতো যে কোন শালীন পোশাক পরার অধিকার রাখেন। তাকে এ ব্যাপারে হেনস্তা করার মানে হচ্ছে তার সাংবিধানিক অধিকার খর্ব করা । কর্তৃপক্ষ কিন্তু তাই করছে এবং সরকার নিশ্চুপ, নিশ্চুপ আমাদের যত দিগ্বিজয়ী মানবাধিকার ও নারী অধিকার বিষয়ক সংস্থাগুলো । এবং আরও আশ্চর্যের বিষয়, আসল প্রতিবাদ যাদের করার কথা সেই ব্র্যাকের ছাত্র ছাত্রীরাও কর্তৃপক্ষের এমন অনৈতিক, অন্যায় সিদ্ধান্তের কোন প্রতিবাদ করেছে এমন কোন খবর এখনো কোথাও নেই । কর্তৃপক্ষের মতো শিক্ষার্থীরাও কি বিবেকশূণ্য হয়ে গেছে? নাকি এরা মেরুদণ্ডহীন? অভিভাবকরাই বা কোথায়?? হিন্দি সিরিয়াল দেখতে দেখতে তাদের কাছেও কি সন্তানদের শালীনতার আর কোন প্রয়োজনীয়তা অবশিষ্ট নেই?

বিবেকশূণ্য হয়েছেন হোন, ইচ্ছা হলে ড্রেস ছাড়াই ক্যাম্পাসে ক্লাস করার বাধ্যতামূলক নিয়ম চালু করুন। কিন্তু যখন নতুন কোন পরিমল, অরাজনৈতিক মানিক বের হবে, অবিবাহিত মা'য়ের সংখ্যা, আত্মহত্যা, এবোরশন বাড়বে তখন আবার বলবেন না যেন আধুনিক প্রজন্মের মধ্যে চরম নৈতিক অবক্ষয় ঘটেছে । কারণ নৈতিক অবক্ষয়কে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিয়ে চলেছে কর্তৃপক্ষ এবং এই ব্যাপারে অভিভাবক, শিক্ষার্থীরাও একজোট ( মৌনতাই সম্মতির লক্ষণ) ।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৮
১৯টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×