somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"কেউ কি বলতে পারবেন আমরা সাধারণ গ্রাহকরা কোথায় যাব?"

২৩ শে জুন, ২০১৩ বিকাল ৪:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে দুইটি কোম্পানি ওয়াইম্যাক্স ইন্টারনেট সেবা দিয়ে আসছে গত ২ বছর যাবত। এটা ঠিক যে ওয়াইম্যাক্স কোম্পানিগুলো অন্তত পক্ষে ঢাকা শহরে ইন্টারনেট সহজলভ্য করেছে সব জায়গায়। আমাদের দেশী আইএসপিগুলো এখনো গুলশান, বারিধারা, বনানী, উত্তরা, ধানমন্ডি, মতিঝিল এলাকা থেকে বের হয়ে আসতে পারেনি পর্যাপ্ত রেভ্যেনু না পাওয়ার আশায়।

সে হিসেবে ঢাকা শহরের আনাচে কানাচে বাংলালায়ন এবং কিউবি ইন্টারনেট ছড়িয়ে দিয়েছে। প্রথম যখন কিউবি আসল কি যে খুশী হয়েছিলাম ২৫৬ কেপিবিএস গতির কারণে। এরপর যখন কিউবি গতি বাড়িয়ে দিল তখন আরো খুশী হলাম। কিন্তু এসব রক্ত চোষা কোম্পানির গ্রাহকরা যে বেশীদিন খুশী থাকতে পারবে না এটা আমার জানা ছিল।অখুশীর মাত্রাটা কোন পর্যায়ে যায় সে জন্য অপেক্ষা করছিলাম।

অপেক্ষা বেশী দিন করতে হল না। চলে এলো ফেয়ার ইউসেজ পলিসি যেটাকে ফাপ নামে আখ্যায়িত করল কোম্পানিগুলো।তাদের নিয়ম অনুযায়ী মাসে নির্দিষ্ট পরিমাণ ব্যবহারের পর আপনার গতি কমে যাবে। এমন কমা কমবে যে ইন্টারনেট থাকবে, কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না।

ইন্টারনেট ব্যবহার করার একটা স্বভাব হল আপনি যখন বেশী গতির লিংক ব্যবহার করছেন, এরপর কিন্তু আপনার কম গতি ভালো লাগবে না। আর এটাকে পুঁজি করেই ওয়াই ম্যাক্স কোম্পানিগুলো ফাপ এর প্রচলন করে যাতে পরবর্তীতে আপনি প্যাকেজ আপগ্রেডেশন করেন।

আমার কথা কিন্তু অন্য জায়গায়। কিউবি বা বাংলালায়ন যখন ব্যবসা শুরু করে তখন ব্যান্ডউইথ’র সরকারি দাম ছিল ১৮ হাজার টাকা+ ভ্যাট। এরপর কয়েক দফা ব্যান্ডউইথের দাম কমে এখন সেটা হয়েছে ৪হাজার ৮০০টাকা +ভ্যাট। কিন্তু গ্রাহক পর্যায়ে তো কোনো কোম্পানি দাম কমায়নি-ই, এমনকি ব্যান্ডউইথ আপগ্রেডও করা হয়নি এ পর্যন্ত।

স্বাভাবিক ভাবে মূল্য কমালে রেভিনিউ কমে যাবে, এজন্য এ ধরনের সেবা দানকারী প্রতিষ্ঠানগুলো মূল্য না কমিয়ে গতি বাড়িয়ে দেয়। কিন্তু ওয়াই ম্যাক্স কোম্পানিগুলো এসবের ধার ধারেনি গত ২ বছরেও।

একটা জিনিস সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই। বিটিসিএল বা মাংগো অথবা বিভিন্ন আইআইজি কোম্পানি অনেক আগেই কিন্তু মূল্য কমিয়েছে। এবং তারা কিন্তু গতি বিক্রি করে, ডাটা ভ্যলিউম বিক্রি করে না। কিন্তু বাংলালায়ন বা কিউবি ফেয়ার উইসেজ পলিসির মাধ্যমে গ্রাহকদের ডাটা ব্যবহারেও সীমাবধ্যতা আরোপ করে যেটা বাংলাদেশের অন্য কোন আইএসপি কোম্পানি করে না।এখানেও গ্রাহকরা প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন।

এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে, গ্রাহকদের প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছে এই দুইটি বড় কোম্পানির কাছে প্রকাশ্য দিবালোকেই অথচ বিটিআরসি সব দেখে বুঝেও চোখ বন্ধ করে রেখেছে।

কেউ কি বলতে পারবেন আমরা সাধারণ গ্রাহকরা কোথায় যাব?
X( X((
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৩ বিকাল ৪:১৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×