‘মুন’ থেকে ‘সুপারমুন’ হয়ে উঠার পেছনে রয়েছে নানা ঘটনা । আর জ্যোতিষীদের এই বিশ্বাস নিয়েই যত আপত্তি জ্যোতির্বিদদের !
চন্দ্র উপবৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করে । এই ভাবে প্রদক্ষিণ করতে করতে একটা সময় আসে যখন সে পৃথিবীর সব থেকে দূরে চলে যায় । তখন তাকে ‘অপভূ’ অবস্থান বলা হয় । এই দূরত্ব প্রায় চার লক্ষ ছয় হাজার তিনশো কিলোমিটার হয় । আর যখন চন্দ্র সব থেকে কাছে চলে আসে তখন তাকে ‘অনুভূ’ অবস্থান বলা হয় । তখন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হয় মাত্র তিন লক্ষ ছাপ্পান্ন হাজার ছয়শো কিলোমিটার । আর সে সময় চন্দ্রের আকৃতিও রোজকার আকার থেকে প্রায় বারো শতাংশ বড় হয় । ‘সুপারমুন’ - চাঁদের বড় আকৃতির জন্য ১৯৭৯ সালে চন্দ্রের এই জম্পেশ নাম দিয়ে ছিলেন রিচার্ড নলে নামক এক জ্যোতিষী । তবে ‘বেডমুন’ নামকরণ থেকে রিচার্ডের বিরত থাকার কারণটা অবশ্য অজ্ঞাত । তার বিশ্বাসমতে ‘সুপারমুন’ পৃথিবীতে প্রলয়ঙ্করের বার্তা নিয়ে আসে ।
সুপারমুন-এ চাঁদ বড় দেখা গেলেও ক্রমান্বয়ে তা ছোট হতে থাকবে । কারণ প্রতিবছর চাঁদ পূর্বের বছর থেকে ৩.৮ সেন্টিমিটার দূরে চলে যায় । বিজ্ঞানীরা ধারণা করেন পৃথিবী শুরুর দিকে চাঁদ পৃথিবী থেকে মাত্র ১৪ হাজার মাইল বা ২২ হাজার ৫৩০ কিলোমিটার দূরে ছিলো কিন্তু এখন ক্রমান্বয়ে তা সরে গিয়ে ২ লক্ষ ৩৮ হাজার ৯০০ মাইল বা ৩,৮৪,৪০২ মাইল দূরে অবস্থান করছে ।
প্রতি ১৪টি চান্দ্র মাস সম্পন্ন হওয়ার পর একটি সুপারমুন ঘটে থাকে। অর্থাৎ একটি সুপারমুন সংঘটিত হওয়ার পরে ১৫তম পূর্ণিমাটি হচ্ছে সুপারমুন। সময়ের হিসেবে এটি ১ বছর ১মাস ১৮ দিন।
একুশ শতকের মধ্যে ২৫ নভেম্বর, ২০৩৪ এবং ৬ ডিসেম্বর, ২০৫২ সালে চাঁদ পৃথিবীর বেশি নিকটে থাকবে। এর আগে ১৯৩০ সালের ১৪ জানুয়ারি চাঁদ সবচেয়ে কাছে এসেছিল, এরকম আবার ঘটবে ২২৫৭ সালের ১ জানুয়ারি। এছাড়া পরবর্তী কয়েক বছরের সুপারমুনের তারিখ হচ্ছে: ১০ আগস্ট, ২০১৪; ২৮ সেপ্টেম্বর, ২০১৫; ১৪ নভেম্বর, ২০১৬।
লড়াইটা জ্যোতিষী বনাম জ্যোতির্বিদ-দের । চন্দ্র যখন পৃথিবীর খুব কাছে আসে তখন নাকি ভূমিকম্প, সুনামি, অনাবৃষ্টি, সাইক্লোন, আগ্নেয়গিরি উদ্গীরণ ইত্যাদি নানা বিপর্যয় এসে পৃথিবীকে গ্রাস করে ।
অনেকেই ২৩ তারিখের চাঁদকে ‘সুপারমুন’ হিসেবে আখ্যায়িত করলেও গবেষকরা সাধারণত ‘সুপারমুন’ শব্দটি ব্যবহার করেননা। তাঁরা এটাকে বলেন অনুভূ পূর্ণচন্দ্র বা পেরিজি ফুলমুন। প্রতি বছরই কোন না কোন সময়ে অনুভূ ও পূর্ণচন্দ্র প্রায় একই সময়ে সংঘটিত হয়, তাই এটি একটি নিয়মিত ঘটনা।
‘সুপারমুন’ নিয়ে গুজব কল্পনার জগতে আলোড়ন তুলতে পারে, কিন্তু বাস্তবে ‘মুন’-এর প্রত্যক্ষ প্রভাব কোনভাবেই পৃথিবীর জন্য ক্ষতিকারক নয় । ‘সুপারমুন’ এর ‘সুপারম্যান’ ইমেজ অক্ষত থাকবে তা যতই ওকে কালিমালিপ্ত করা হোক না কেন !
(তথ্যসুত্রঃ গুগল ও বল্গ)
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৩ বিকাল ৫:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



