অধরাকে ছুঁয়ে দিতে যখন হাত বাড়ালাম,
মুখ ঘুরিয়ে নিয়ে সে বলেছিলো,
যখন সত্যিকারের ভালবাসতে শিখবে আমাকে
সেদিন ছুঁয়ে দিয় আবার...
যখন তুমি সুনীলের মত ১০৮টা নীল পদ্ম এনে দিতে পারবে,
সেদিন ছুঁয়ে দিও আবার...
জানি সুনীল হতে পারা আমার জন্যে না,
সুনীল তার বরুনার জন্যে ১০৮টা নীল পদ্ম এনেছিলো,
কিন্তু আমিও ভালওবাসার জন্য হাতের মুঠোয় নিয়েছি প্রাণ...
কিন্তু সুনীলের বরুনা কথা রাখেনি,
এখনও তার বুকে শুধুই মাংসের গন্ধ
এখনো সে যে-কোনো নারী!
আর আমার অধরা,এত কিছুর পর সুনীলের বরুনা নারী হলে,
আমার অধরা সে আর আমার নয়... অধরাই রয়ে যাবে!
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১৩ রাত ১০:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



