" একটি কপোট্রনিক ভালোবাসা "
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
উষ্ণতাহীন এক যান্ত্রিক লাশকাটা ঘর,
প্রতিপদার্থে তৈরি নীলাভ আলোক উৎস,
ব্যবচ্ছেদ করা কিছু রোবোটিক মৃতদেহ,
এক কোণে পড়ে থাকা আমার নিথরপ্রায় কপোট্রনিক বডি,
কৃত্রিম উপগ্রহে বরফ মমিতে থেমে যাওয়া
যান্ত্রিক জীবনের দীর্ঘশ্বাস, নিঃসীম শুন্যতা,
স্মৃতিতে শুধু জঞ্জালের বোঝা,
পুরনো প্রাচীন এক শহরের ধ্বংসের,
শেষবার মহাকাশযানের কেন্দ্রীয় মডিউল হবার মেমোরি,
আবছায়া ফিরে আসে, হয়তো বর্তনী ঘুরে তথ্য
আসতে গিয়েও থমকে যায়,
কৃত্রিম সিনাপ্সের সংযোগের অভাবে।
মেমোরির এক কোণায় অনেকক্ষণ ধরে,
একটি মানবী মুখের আবছায়া,
স্থির চিত্রে আবদ্ধ হয়ে আছে, শুধু কেন্দ্রীয় মডিউলের
সেই মহাকাশযানের পর্যায়ক্রমিক বিশ্লেষণে
বারবার একটি তথ্যই আসছে, তৃতীয় মাত্রার কপোট্রনিক
বডি হয়েও এই রমণীর জন্যে দুর্বলতার কথা,
স্বেচ্ছামৃত্যুয় ধ্বংস হয়ে গেলেও, যোগাযোগ
মডিউলটি পুনরায় কেন্দ্রের সাথে সম্পর্ক স্থাপন করে ফেলেছে,
কিন্তু জানি আজকেই কৃত্রিম উপগ্রহ থেকে
মহাজাগতিক জঞ্জালের ন্যায় ছুঁড়ে ফেলা হবে।
মেমোরিশূন্য অনুভূতি হচ্ছে কিছুক্ষন, মনে হয়,
আবার সেই শূন্যতা ফিরে এসেছে,নিয়ন্ত্রক নিউরনের
নিস্তব্ধতা বড় নিরস বোধ হচ্ছে, সব তথ্য চলে গেলেও
বারবার সেই স্থির চিত্র আটকে আছে মেমোরি, আর কিছু নেই।।
সেই মানবী,
তৃতীয় মাত্রার কপোট্রনিক বডি হয়েও
নিজের যান্ত্রিক অবস্থান ভুলে মানবীর প্রতি
অসম এক ভালোবাসায় জড়িয়ে পড়া।।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।