somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের সফটওয়্যার শিল্প/আমার নিজের অভিজ্ঞতা -পর্ব-২ -

০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এই ব্লগ টির আগের পর্বের পাঠক দের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি ২য় পর্বের দেরীর কারনে। এবার ও ছোট মুখে কিছু বড় কথাবলতে হবে।আগের মতই দেশের সফ্টওয়ার শিল্পের সমস্যা ,সম্ভবনা,বাধাঁ,বিপত্তি নিয়ে আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করব সবার সাথে।
আশাকরি এই ব্লগ টিকেও ক্ষমা সুন্দর চোখ এ নেবেন। :) :P

১। 'ERP ' ম্যানিয়া :



১ থেকে ৩ মাসের মধ্যে ইআরপি বানিয়ে দিতে হবে, ঢুকেই এমন বিব্রতকর অবস্থা পড়তে হয় প্রোগ্রামার কে ।এই আকাশ কুসুম চিন্তা কেমন করে আসে এটা একটা গবেষণার দাবি রাখে!এই তথাকথিত ইআরপি প্রোজেক্ট গুলর পরিনতি খুবিই করুন হয়ে থাকে এবং পর্বতের সব সময় মূষিক প্রসবই হয়ে থাকে।

১০ থেকে ১২ টা মডুল এর আবদার দিয়ে শুরু হওয়া ৩ মাসের প্রজেক্ট ৩ বছরেও শেষ হয় না। নষ্ট হয় মুল্যবান সময়, শ্রম ও মেধা।এ এক অশুভ চক্র।

২। প্রজেক্ট না প্রডাক্ট ?


দেশি সফটওয়্যার কোম্পানি গুলার আরেকটি ব্যারাম হল প্রজেক্টবেজ কাজ করা। এরা ১০ প্রজেক্টের জন্য ১০ টা HRM System বানাবে তবু একটা জেনেরিক প্রোডাক্ট বানাবে না।সময়,অর্থ এবং মেধার কি অপচয়!

এই জেনেরিক প্রোডাক্ট না বানিয়ে প্রোজেক্টএর পেছনে লাফানর একটা কারন আছে তাহল কাঁচা টাকা পাওয়া যায় প্রজেক্ট করে আর সরকারি কাজ হলে ত কথায় নেই। ধুনফুন করে কয়েকটা পেজ বানিয়ে কিছু একটা দেখিয়ে বিল তুলে খেয়ে ফেল্লেই হল। কে মাথা ঘামায় কেউ এটা ব্যবহার করছে কি করছে না তা নিয়ে।

এতে করে দেশি কম্পানিগুলো সম্পর্কে সাধারন ক্লায়েন্ট দের যে বাজে ধারনা তৈরি হচ্ছে তারই পরিণতি হল দেশি কোম্পানি গুলার বদলে বাইরের কোম্পানি গুলার একটা একটা করে সরকারি প্রজেক্ট হাতিয়ে নেবার ঘটনা।


৩) ৩ কেজি ওজনের টেন্ডার ডকুমেন্ট দিয়ে যাত্রা শুরু!



প্রায় প্রতিটি সফটওয়্যার টেন্ডার পর ৩ থেকে ৫ কেজি ওজনের টেন্ডার ডকুমেন্ট সাবমিট করা হয়।যার মধ্যে ‘সার’ বস্তু পাওয়া খুব দুষ্কর।বলাই বাহুল্য যে,এই টেন্ডার ডকুমেন্ট তৈরি হয়ে হয় কাট পেস্টের কুটির শিল্প মধ্যে দিয়ে! আদও কেউ পড়ে দেখে এই বস্তা বস্তা ভুয়া তথাকথিত ডকুমেন্টস?


৪) হায় SRS ! বিকৃত Use Case!

ভক্তভোগী প্রোগ্রামার মাত্র জানে মান্ধাতা আমলের SRS (Software Requirement Specification) ডকুমেন্ট এর যন্ত্রণা। এটাও কেজি সাইজের হয়ে থাকে। কয়েক কেজি ওজনের SRS সুন্দর করে বাধিয়ে ক্লায়েন্ট দের হাতে ধরিয়ে বিলের পয়সা হজম প্রক্রিয়া শুরু হয়।

তথাকথিত ৬ মাসের ERP প্রজেক্ট এর ৪ মাস যায় কেজি কেজি SRS নামক আবর্জনা তৈরির মধ্য দিয়ে।এটার সাথে থাকে সাইড আইটেম বিকৃত USE CASE . জিলিপির প্যাচের মত এই সব USE CASE যখন কোনরকম alternate flow অথবা exception flow ছাড়াই নবীন প্রোগ্রামারদের হাতে তুলে দেয়া হয় তখন শুরু হয় তুর্কী নাচন।

সময়ের সাথে সাথে এই সব বস্তা বস্তা ডকুমেন্টর কবর রচনা হয়। থেকে যায় ক্লায়েন্ট দের চাওয়া আমের বদলে কাঠাল!





আপডেটঃ
আগের পর্বের লিংক দিয়ে দিলাম।
পর্ব-১

[ চলবে ]
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৬
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=পাপের ওজন কমিয়ে ভারী করো নেকির পাল্লা, ও রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫০


বহু পাপে জীবন হয়ে গেল আধেক পার,
জেনেও না জানার ভান ছিল,
মোহ আঁকড়ে ধরে রেখেছি, ধরার সুখে যে আচ্ছন্ন!
পাপ জেনেও পাপ সমুদ্দুরে কেটেছি হরদম সাঁতার!

চোখের পাপ, হাতের পাপ, আহা ঠোঁটেরও যে... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

সবিই জানে চিলে

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৯


কি খেলা খেলছি মুই
নাকে সরিষার তেলদিয়ে
তবুও চোখে ঘুম আসে না
সারা রাত ধরে খাচ্ছি খই
কি খেলা খেলছি মুই!
আনন্দটা পেট ব্যথার মতো না
যেখানে খেয়ে যায়, বাঘ পানি-
কুমিরটা ও অপেক্ষায় থাকে
জলে জলহস্তী... ...বাকিটুকু পড়ুন

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

×