somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

@@ সব দোষ ফেসবুকের, ফেসবুকরে আসেন ফাঁসি দেই@@@

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশে নাকি আজ সুশাসনের বড় অভাব, আমাদের বিরোধী দলের ক্ষমতা হারানো দল গুলোর এক ডায়লগে পরিনত হয়েছে । আমার কিন্তু সেটা মনে হয় না । আমাদের দেশের সরকার সুশাসন প্রতিষ্ঠার জন্য আপ্রান চেষ্টা চালাচ্ছে, মাঝে মাঝে মনে হয় সব কিছু বাদ দিয়ে সরকার এখন এতটাই সুশাসন প্রতিষ্ঠার প্রতি এতটায় মনযোগী যে রাস্তা ঘাটে দাড় করিয়ে পকেটে হাত ঢুকিয়ে ফোন বের করে সফটওয়্যার পর্যন্ত চেক করছে যাতে কোন ভাবেই কেও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে না পারে । সত্যি এটা ভাবতে ভাল লাগে যে আমি এমনই একটা দেশের নাগরিক যেখানে ফোন বের করে চেক করা হয় কিন্তু অবৈধ আর কালবাজারিতে দেশ ছয়লাব । এমনকি দেশের প্রধান যাত্রীবাহী বিমানটিও পৃথিবীর অনেক দেশে ঢুকতে পারে না নিরাপত্তার অভিযোগে । আসলে আমাদের দেশের জনগণ কি এতটায় বোকা যে কোনটা সুশাসন আর কোনটি বিরোধী দলের পায়ের শিকল । আমি বিশ্বাস করি আমাদের দেশের আজ পর্যন্ত যতটুকু উন্নয়নই হয়েছে দুই স্বৈরশাসকের আমলেই হয়েছে । এর মাঝে আর কোন উন্নয়নই হয়নি, হয়েছে শুধু লুটপাট । কিন্তু এভাবে কেন , বিরোধী দলের দমন এটা পৃথিবীর সব দেশেই প্রচলিত নিয়মের একটি নিয়ম, কিন্তু জনগনের অধিকার পুজি করে কেন। সরকারের উপর রাগ জনগণ ধরে মার , পোড়াও , বিরোধী দলের উপর রাগ জনগণ ধরে মার, গুম কর, । এভাবে আর কত ????
ফেসবুক আজকে আমাদের জিবনে একটি অপরিহার্য বস্তুতে পরিনত হয়েছে । এর উপর নির্ভর করে একটি জীবিকা অন্বেষী দল, একদল বিদ্যা পিয়াসী মানুষ, আর মায়ার বন্ধনের সাথে ঝুজতে থাকা মানুষ গুলো আজ এক ছাতার নিচে এসেছে । গ্রামের হত দরিদ্র কৃষক শেষ সম্বল টুকু শেষ করে ছেলেকে আজ হয়ত সাত সমুদ্র তের নদী পার করে পাঠিয়েছে একটু ভাল থাকার আসায়। নীল কর রা উঠে গেলেও আজো তাদের দোসর রা তাদের ভিত্তির উপর দাড়িয়ে টেলিফোন বিজনেজ চালিয়ে যাচ্ছে, তাই এই ফেসবুক , অটস অ্যাপ , ভাইবার , এগুলোই একমাত্র মাধ্যম শুধু এটুকু জানার জন্য তাদের আপন জন আছে , আছে এখনো ধরণীতে । তাতে কি এসে যায় কারো । সরকার কিছু লোকের ইনফরমেশন চেয়েছে ফেসবুকের কাছে, কিন্তু ফেসবুক তার কাস্টমারদের কাছে প্রতিজ্ঞাবধ্য যে তাদের প্রাইভেসি ডিস্ক্লোস করবে না । সেটা তাদের এক প্রকার বিজনেয পলিসি । যতদূর জানা যায় তারা আমেরিকা গভঃ কেও কোন প্রকার ডাটা সরবরাহ করে না । যায় হক ! তারা ব্যাবসায়ি মানুষ, তারা ব্যাবসা ভাল বোঝে , তারা জানে যে নেশা এই বিশাল জনগোষ্ঠীর মাঝে আমি ধরিয়ে দিয়েছি তাতে আমাকে আর কিছুই করতে হবে না । সরকার এই গুটিকয়েক ব্যাবহার কারী কে দুই দিন পর পর জিম্মি করবে আর আদায় করে নিবে তার স্বার্থ ।আর আমরাও যেহেতু মার খাওয়া জাতি এতে আমাদেরও খুব বেশি কিছু যায় আসে না । সরকার যদি এতই কষ্ট পেয়ে থাকে তাহলে চীন এর মত নিজস্ব সোশ্যাল নেটওয়ার্ক বানিয়ে দিক , করুক ইচ্ছে মত নজরদারি, কেও কিছু বলবে না । আজ যতদিন ফেসবুক বন্ধ হয়েছে, তাতে কি এই ক দিনে দেশে খুন, হত্যা, বোমা হামলা , বন্ধ হয়ে গেছে , হয় নি !!! তাই চোরের উপর রাগ করে কলাপাতায় ভাত না খেয়ে , চোর ধরার ব্যাবস্থা করুক । আমরাও চাই দেশ থেকে সব কিছু নিরমুল হক, কোন ভাল জিনিসের অবৈধ ব্যাবহার বন্ধ হোক । সাথে বন্ধ হোক নিরাপত্তার নামে অযথা হয়রানী । দেশে আজ নেতৃত্ব পর্যায়ে মেধার বড় অভাব । কারো ব্যাক্তিগত ডেডিকেশন দিয়ে দলের আইকন বানানো যায়, কিন্তু দেশ চালানো যায় না ।। কষ্ট পেয়ে থাকলে সরি । আর ধারা তো একখান আছেই, তথ্য প্রযুক্তি না কি , কথা কইতে গেলেও ভয় লাগে । জানি না দেখা হপে কিনা, ভাল থাকবেন সবাই …।।
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫১
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

×