জলবায়ু
০৫ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জলবায়ু
দর্পণ কবীর
পলিউশন, এসিড দূষণ
বোমা-বারুদ, লড়াই
মানব ঘাতক ক্যামিক্যালে
আমরা কি আর ডরাই?
মরণাস্ত্রের বাড়ছে মজুদ
রাসায়নিক অস্ত্র
সংকটে ঘোর, সভ্যতার-ই
পড়ছে খুলে বস্ত্র!
পরিবেশের ভাবনা কাদের?
হচ্ছে কেবল নষ্ট
আবর্জনায় পৃথিবীটার
বাড়ছে দেদার কষ্ট!
জাতিসংঘে কর্তা-নেতা
বেশতো চেঁচান, লাফান
রুটিন মাফিক অধিবেশন
তারস্বরে হাঁপান।
বিশ্বব্যাপী জলবায়ু যে
বদলে কেবল যাচ্ছে
পারমাণু বর্জ্য বলো
কোথায়, কারা খাচ্ছে?
যুদ্ধ করে শক্তিশালী
দুর্বলে হয় শোষিত
রণাঙ্গনে যেজন জিতুক
হচ্ছে ধরা দূষিত।
এই দূষণের দায় নেবে কে
সভ্যতা কি টিকবে
প্রলয় হলে শাসক তবে
ভুলের মাশুল শিখবে?
৪ জানুয়ারি, ১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন