somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাত-পা বেঁধে পুড়িয়ে হত্যা,এ কেমন নৃশংসতা!

১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডাইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আতিক উল্লাহ চৌধুরীকে (৬৮) পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।আজ বুধবার সন্ধ্যা সাতটার দিকে কোন্ডা ইউনিয়নের দোলেশ্বর এলাকার স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের একটি কাশবন থেকে তার হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। গতকাল দুপুরের পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।নিহত আতিক উল্লাহর স্ত্রী সুফিয়া চৌধুরী জানান, তাঁর স্বামী গতকাল সকাল নয়টার দিকে ইটভাটার অফিসে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। পরে দুপুর ১২টার দিকে ঢাকায় যাওয়ার কথা বলে ইটভাটার অফিস থেকে বেরিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন এবং তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যাচ্ছিল।আতিক উল্লাহর ছোট ভাই নেওয়াজ চৌধুরী জানান, তাঁর ভাইয়ের মুঠোফোনটি বন্ধ থাকায় মঙ্গলবার দুপুরের পর থেকে আত্মীয়স্বজনের বাড়ি ও বিভিন্ন জায়গায় খোঁজ করেন। তাঁকে না পাওয়ায় আজ বুধবার বিকেলে ভাতিজা মো. ফারুক চৌধুরী (আতিক উল্লাহ চৌধুরীরছেলে) দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সন্ধ্যা সাতটার দিকে লোকমুখে জানতে পারেন স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের একটি কাশবনে হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ লাশ পড়ে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে তাঁরা লাশ শনাক্ত করেন। রাজনৈতিক কারণেই সন্ত্রাসীরা তাঁর ভাইকে পরিকল্পিতভাবে অপহরণের পর হত্যা করেছে বলে তিনি দাবি করেন।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বলেন, লাশের হাত পা বাঁধা ছিল। শরীরের অধিকাংশ অংশ পুড়ে লাশ বিকৃত হয়ে গেছে।ময়নাতদন্তের জন্য মরদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন,কী কারণে কে বা কারা চেয়ারম্যান আতিক উল্লাহকে হত্যা করেছে সেটা খতিয়ে দেখা হচ্ছে।নিহত চেয়ারম্যান আতিক উল্লাহ চৌধুরী একজন মুক্তিযোদ্ধা। তিনি এক ছেলে ও তিন মেয়ের জনক। তাঁর বাড়ি কোন্ডা ইউনিয়নের নতুন বাক্তারচর গ্রামে। তাঁর এটিএন ব্রিকফিল্ড নামে ইটের ভাটার ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।

# বহুদলীয় গনতন্ত্রের এই দেশে যে যার ইচ্ছামতো দলকে সাপোর্ট দিবে এটাই স্বাভাবিক.কিন্তু যখন গনতন্ত্রের শ্বাসরোধ করে দেয়া হয় ক্ষমতার অন্যায় দাপটে,তখন এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি ঘটতেই থাকে.অনেকেই বলছেন এটা জামাতী সহিংসতা আবার অনেকে বলছে এটা লীগই করেছে.যেই এই ঘৃন্য কাজ করুক না কেন,আমরা এর যথাযথ বিচার চাই.এইদেশে আর একটাও রাজনৈতিক হত্যাকাণ্ড আমরা দেখতে চাইনা.
খবর - প্রথমআলো
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:২৮
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেটিকুলাস ডিজাইনের নির্বাচন কেমন হলো?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:২৪


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২১৩ আসনে জয়ী হয়েছে। তবে প্রত্যাশার চেয়ে বেশি ভালো ফলাফল করেছে জামায়াত ! এগারো দলীয় জোট প্রায় ৭৬ টি আসনে... ...বাকিটুকু পড়ুন

দেশ চুরান্ত লজ্জার হাত থেকে রক্ষা পেয়েছে।

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১৮



অনেক জল্পনা কল্পনার পর শেষ পর্যন্ত বিএনপির ভূমিধ্বস বিজয় হয়েছে- এ যাত্রায় দেশ চুরান্ত লজ্জার হাত থেকে বেঁচে গেলো। চারিদিকে যা শুরু হয়েছিলো (জামাতের তাণ্ডব) তা দেখে মনে... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ ইসলামপন্থীদের ক্ষমতা দেন না কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫



সূরাঃ ৩ আলে-ইমরান, ২৬ নং আয়াতের অনুবাদ-
২৬। বল হে সার্বভৈৗম শক্তির (রাজত্বের) মালিক আল্লাহ! তুমি যাকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) প্রদান কর এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) কেড়ে... ...বাকিটুকু পড়ুন

২০ বছর সামহোয়্যারইন ব্লগে: লেখক না হয়েও টিকে থাকা এক ব্লগারের কাহিনি B-)

লিখেছেন নতুন, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪২



২০২৬ সালে আরেকটা ঐতিহাসিক ঘটনা ঘটেগেছে একটু আগে।

ব্লগার হিসেবে ২০ বছর পূর্ন হয়ে গেছে। :-B

পোস্ট করেছি: ৩৫০টি
মন্তব্য করেছি: ২৭০৭২টি
মন্তব্য পেয়েছি: ৮৬৬৭টি
ব্লগ লিখেছি: ২০ বছর... ...বাকিটুকু পড়ুন

প্রথমেই বিএনপির যে কাজগুলো করা জরুরি

লিখেছেন শ্রাবণধারা, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:৪৬


বিএনপির প্রথম কাজ হলো তারা যে “অত্যাচারী” নয়, তা মানুষের কাছে প্রমাণ করা। "ক্ষমতাশালী" মানে যে ডাকাতি, লুটপাট এবং মাস্তানির লাইসেন্স পাওয়া নয়, এটা নিশ্চিত করা। এর জন্য তাদের... ...বাকিটুকু পড়ুন

×