বই মেলার অভিজ্ঞতা-বেশির ভাগই ফিরছে খালি হাতে।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বহু কষ্টে লাইনে দাড়িয়ে গাদাাগাদি মানুষ অতিক্রম করে বইমেলায় প্রবেশ করলাম আমি আর আমার বন্ধু। প্রবেশ করেও শান্তি নেই। স্টলের সামনে দাড়ানো যাচ্ছে না। এতো মানুষ এসেছে মেলায় যে ভালো মতো একটু দেখেশুনে বই যে কিনবো তার উপায় নেই। তার পর ভীড় ঠেলে কোন মতে মাথা প্রবেশ করিয়ে দিয়ে কিছু স্টল পরিদর্শন করলাম। তবে বেশির ভাগ স্টলই অদেখা থেকে গেল। প্রথম পর্বে কোন বই না কিনে আমি আর আমার বন্ধু গেটের সামনে দাড়ালাম। দেখার চেষ্টা করলাম যে এতো মানুষ দেখি কয়জন বই কিনে নিয়ে যাচ্ছে। নাহ!! বেশির ভাগই দেখলাম খালি হাতে ফিরছে। হতাশ হলাম এই অবস্থা দেখে। তাহলে তারা কিসের জন্য মেলায় এসেছেন? এই মেলায় কি ভালো বই নেই যে তারা কিনতে পারছেন না। না কি শুধু শুধু ঘুরতে এসেছেন।
যাই হোক অবশেষে আমি আর আমার বন্ধু আবার বিভিন্ন স্টল পরিদর্শন শুরু করলাম। অবশেষে একটা ছোট্ট লাইব্রেরীতে আমার পছন্দের কয়েকটি বই পেয়ে কিনে ফেললাম। আমার বন্ধুও অন্য একটি স্টল থেকে এডওয়ার্ড সাইদের রচনা সমগ্র কিনলেন।
আমার অনুরোধ আপনাদের প্রতি যেই বই মেলায় যান না কেন অন্তত একটি করে বই কিনুন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঐতিহাসিক ভাবেই মনে হয় এই ভুখন্ড বা এই অঞ্চলের জনগন একটু বেশীই লোভী, আত্নকেন্দ্রিক, আর চরমমাত্রার স্বার্থপর । এবং যুগযুগ ধরে এটা চলমান থাকার কারণে আমাদের রক্তের সাথে মিশে... ...বাকিটুকু পড়ুন

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর...
...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।...
...বাকিটুকু পড়ুন