somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হটাৎ দেখা (ক্যাম্পাস ভার্সন)

০২ রা ডিসেম্বর, ২০২১ রাত ২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্যাম্পাসের কৃষ্ণচূড়ার নীচে হটাৎ দেখা,
জানতাম হবে একদিন।
তবে এখানেই যে, সেটা ভাবিনি কখনোই।

একসময় তাকে অনেক দেখেছি
খোলা চুল আর সাদা রঙের জামায়
কাঠগোলাপের মায়ায় মায়াবিনী।

আজ পড়েছ নীল শাড়ি
খোপায় নিয়েছে বেলীফুলের মালা
হাতে কাচের চুরি
আর সেই উদাস চোখের চাহনি।

মনে হলে গভীর এক একাকিত্ব ছড়িয়ে রেখেছে নিজের চারিদিকে,
যে একাকিত্ব নীড় হারা পাখির চোখে, স্মৃতি হারা পথিকের হৃদয়ে।

থমকে গেল আমার সাড়া দুনিয়া;
বনলতাকে দেখলাম উদ্যানলতার সাজে।

হটাৎ নীরবতা ভেঙ্গে আমাকে ডাকলে কাছে
করলে কুশল বিনিময়।
এত বছরের জমে থাকা বরফ গেল গলে, কথা হলো শুরু_ _ বললাম, "অনেক সুন্দর লাগছে তোমায়।"

সে রইলো আমার চোখের পানে চেয়ে,
সেই চিরচেনা উৎসুক চাহনিতে।
দিলে এক বিদ্রুপাত্মক হাসি,
মুখে কিছুই বললে না।

বুঝিয়ে দিলে দৃষ্টির নীরবতায়_ _
কেন এ-সব কথা
এর থেকে অনেক ভালো না-ই হতো দেখা।

আমি ছিলাম রাস্তায় দাঁড়িয়ে
ওরই পুরোনো বন্ধুদের সঙ্গে।
একসময়ে মাথা নেড়ে বললে পাশে বসতে।
মনে হলো কম সাহস তো নয়;
তাও বসলাম দুজনে একসাথে।

এত কোলাহলের আড়ালে
বললে মৃদুস্বরে,
"কিছু মনে করোনা,
আর সুযোগ কোথায় সুযোগ নষ্ট করার।
আমাকে ফিরতে হবে একটু পরেই;
হারিয়ে যাবে তুমি,
হয়তো দেখা পাব না আর কোনদিনই।
তাই যে প্রশ্নের উত্তরটা এত দিন ধরে খুজছি,
আজ শুনবো তোমার থেকে।
সত্যি করে বলবে তো?"

আমি বললাম,"বলো।"

রোদের আলোয় চোখ দুটো বন্ধ করেই বললো ,
"নিজেকে সড়িয়ে নিয়েছিলে যে দিন, নিতেই কি হতো?
আর কিছুই কি ছিল না করার?"

কিছুক্ষণ রইলাম চুপ করে;
তারপর বললাম,
"রাতের তারাকে তো নিভে যেতেই হয়,
দিনের আলোর আগমনে।"

খটকা লাগলো, কি জানি মিথা বললাম না তো।

ও বললো, " থাক, বাদ দাও, উঠি আজকে।"
সবাই চলে গেল খানিক বাদেই;
বসে রইলাম একা।



২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুর্নীতির মাফিয়া চক্র পিঁপড়ার কলোনির মতো কাজ করে

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:২৭

বাংলাদেশের দুর্নীতির মাফিয়া চক্র ঠিক পিঁপড়ার কলোনির মতো কাজ করে। জুলাই আন্দোলনের সময় কিছু মানুষ ভাবছিলো এটা উইপোকার কলোনী। তারা ভাবছিলো রাজা শেষ তো তার কালো খেলাও শেষ।



উইপোকার... ...বাকিটুকু পড়ুন

৫ টা হোন্ডা ১০ টা গুন্ডা ইলেকশন ঠান্ডা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১৯

দেশের ইতিহাসে এই প্রথম সত্যিকারের ইলেকশন হতে চলেছে। আপনারা সবাই নির্বিঘ্নে ভোট দিতে যান; যাকে পছন্দ তাকে ভোট দিন। তবে একটা কথা মনে রাখবেন যিনি সৎ ও যোগ্য তাকেই... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮০

লিখেছেন রাজীব নুর, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১৯



গতকাল রাত ১২ টায় খুব মেজাজ খারাপ হয়েছে।
বাসায় এসে বসেছি মাত্র। আর গলির ভিতর ঢুকেছে মিছিল। ধানের শীষের মিছিল। রাত ১২ টায় কেন মিছিল করতে হবে? ফাজলামোর... ...বাকিটুকু পড়ুন

জাল হাদিস ধরার একটি এপ্লিকেশনের আইডিয়া নিয়ে কাজ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৩২

জাল হাদিস ধরার একটি সফটওয়্যার নিয়ে কাজ শুরু করেছি। এপ্লিকেশন বানানোর ছক আঁকার পরে এখন ইনভেস্টর খুঁজছি। দিন কয়েক আগের ঘটনা। সামুতে একটি পোস্ট দিয়েছিলাম, অসুস্থ্য থাকায় আল্লাহর নির্দেশে... ...বাকিটুকু পড়ুন

গদি লইড়া যাইতেসে রে.... :)

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:২০


নিয়াজ স্যার জানেন কিনা জানি না, তবে ছাত্রদলের সেই বিখ্যাত স্লোগান: "নীলক্ষেতের ভিসি আপনি"—ঢাকা বিশ্ববিদ্যালয়ের করিডোরে যতবার প্রতিধ্বনিত হয়েছে, ততবারই সাধারণ মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করতে চেয়েছে যে ছাত্র... ...বাকিটুকু পড়ুন

×