লাথি মারলে মামা ডাকি, গালি দিলে মারতে উঠি
০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঠিক উপরের শিরোনামে ফরহাদ মাজহার একটা কলাম লিখেছিলেন প্রায় ১৫ বছর আগে। তখনও আমার দেশ, নয়া দিগন্ত না থাকায় তিনি প্রথম আলোতে লিখতেন। তখনও তিনি বামপন্থী হিসেবেই ছিলেন। তখনও রাজাকার, ছাগু ট্যাগ খাননি।
তখন আওয়ামী লীগ ছিল ক্ষমতায়। ঐ সময় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানী হাই কমিশনার আমাদের মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের নিয়ে বাজে মন্তব্য করে। সারা দেশে প্রতিবাদের ঝড় উঠে। এক সময় প্রতিবাদের মুখে পাকিস্তান বাধ্য হয় তাদের হাই কমিশনারকে ফিরিয়ে নিতে।
সমসাময়িক আরেকটা ঘটনা ঘটে তখন পাদুয়া - রৌমারি সীমান্তে। বি এস এফ-এর সাথে তুমুল সংঘর্ষ হয় তৎকালীন বিডিআর-এর। বিএসএফ - এর ১৫/১৬ জন সদস্য মারা যায়। বিডিআর-এর মারা যায় ৩ জন। প্রায় ৩০ বছর পর ঐ সীমান্তের কিছু এলাকা বাংলাদেশ দখলে নেয় যা ভারতীয়রা দখল করছিল। কিন্তু তার ২/১ দিন পরই আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভারতের কাছে ক্ষমা চাওয়া হয় এবং ঐ এলাকা ফেরত দেয়া হয়।
ফরহাদ মাজহার-এর লেখার মর্ম ছিল দুই দেশের সাথে প্রতিবাদের ধরন দুই রকম কেন হবে? তাই তাঁর ঐরকম শিরোনাম। আজ ১৫ বছর পর দুর্ভাগ্যজনক ভাবে পাকিস্তান একই রকম বেয়াদবি করেছে। দুর্ভাগ্যজনকভাবে সীমান্তে ভারতীয়দের দ্বারা বাংলাদেশী হত্যা চলছেই। আর দুর্ভাগ্যজনক ভাবে শেখ হাসিনার সরকারের নীতি একই রকম রয়েই গেছে।
বি:দ্র: অনেকেই ২০০৯ সালের বিডিআর বিদ্রোহ ও হত্যাকান্ডের সাথে ভারতের সম্পৃক্ততার কথা টেনে আনে ঐ ১৫/১৬ জন জওয়ানের হত্যার প্রতিশোধ হিসেবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....
দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...
তোমার গল্পে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬

গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট...
...বাকিটুকু পড়ুন
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?...
...বাকিটুকু পড়ুন