somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাত যায়নি, জাত যাবে না বলে...

০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শাহবাগীরা 'যুদ্ধাপরাধীদের বিচার' ইস্যুতে আন্দোলনের সময় বেশ কিছু জামায়াত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বন্ধের জন্য সরকারের কাছে জোরালো দাবী জানিয়েছিল। তার মধ্যে শীর্ষে ছিল 'ইসলামী ব্যাংক'। তাদের দাবী ছিল যেহেতু এই ব্যাংকের সাথে জামায়াতের অনেক ব্যক্তির সংশ্লিষ্টতা আছে সেহেতু এই ব্যাংক বন্ধ করতে হবে।

শাহবাগীরা ছাড়া অনেক বিশিষ্ট অর্থনীতিবিদ ইসলামী ব্যাংক বন্ধের পক্ষে। কারণ, ইসলামী ব্যাংক জঙ্গিবাদে অর্থায়ন করে। আর মৌলবাদীদের জন্য আলাদা মৌলবাদী অর্থনীতি চালু রাখে। যদিও সরকার তদন্ত করেও কিছু পায়নি।

শাহবাগীরা আন্দোলনের প্রথম দিকে সরকারকে চাপে রাখতে সবসময় বলতো জামায়াত, আওয়ামী লীগের গোপন আঁতাত আছে। যদিও সরকার ও জামায়াত দুই পক্ষ বরাবরই অস্বীকার করেছে।

ইসলামী ব্যাংক সব সময় চেষ্টা করেছে সরকারের সাথে মিলে চলার জন্য। এ জন্য বিশ্বকাপ ক্রিকেটে তারা স্পন্সর করেছিল। তখনকার 'আওয়ামী বুদ্ধিজীবি' রা এটা নিয়ে সমালোচনা করেছিলেন। আবার অনেকে বিশ্বকাপ ক্রিকেটে বিদেশীদের সামনে বিশ্বকাপের বিলবোর্ডে 'ইসলামী' (ব্যাংকের নাম) নাম থাকা নিয়েও অসন্তুষ্ট ছিলেন।

মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণের জন্য অনুদান দিয়েছিল ইসলামী ব্যাংক। কিন্তু সেই টাকা ফেরত দেয় কর্তৃপক্ষ। এত কলঙ্ক নিয়েও সরকারের ত্রাণ তহবিল সহ অ্ন্যান্য সরকারী অনুদানের সময় ইসলামী ব্যাংকের অনুদান নেয়া থেকে সরকার বিরত থাকেনি। বরং পরিকল্পনা মন্ত্রী বলেছিলেন, ইসলামী ব্যাংক মৌলবাদে অর্থায়ন করে এ রকম কোন প্রমাণ নেই। গতকাল অর্থমন্ত্রী বলেছেন, ইসলামী ব্যাংক এক নম্বর ব্যাংক।

আবদুন নুর তুষার কেন 'ইসলামী ব্যাংক'-এর অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন তা নিয়েও কত সমালোচনা শাহবাগীদের। এখন সব অতীত।

এরই মধ্যে চিহ্নিত জামায়াতীদের ইসলামী ব্যাংক-এর ম্যানেজম্যান্ট থেকে নিয়মের মাধ্যমে সরানো হয়েছে। 'ইসলামী ব্যাংকিং'-এর বিরোধীতাকারী শামিম আফজালকে ইসলামী ব্যাংক-এর পরিচালক বানানো হয়েছে। 'গ্রামীণ ব্যাংক' - এর মত 'ইসলামী ব্যাংক-এর উপরও সরকার ঝাল মিটালো।

কিন্তু এখন শাহবাগী, বুদ্ধিজীবিদের কোন রা নেই। সরকারের লোকজন যুদ্ধাপরাধীদের প্রতিষ্ঠানকে অধিগ্রহণ করেছে, ভালো'র সার্টিফিকেট দিচ্ছে - অথচ কোন প্রতিবাদ হচ্ছে না। এখন কোন আঁতাতের প্রশ্ন উঠছে না। বন্ধ করার কথা তো বলছেই না। ইমরান এইচ সরকার মধুচন্দ্রিমাতে আছেন। অবশ্য তিনিও এখন সরকারী জামাই। তাছাড়া জাতি এখন কলঙ্কমুক্ত। সেই সাথে ইসলামী ব্যাংক-ও এখন কলঙ্কমুক্ত। তাই প্রতিবাদের প্রশ্নই আসে না। আমরা আমরাইতো। সাকার মেশিন কন্টিনিউস...
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:২৩
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

×