somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'২১' গিয়েছে, আরো ৭ দিন বাকী...

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তারপরই এই এক মাসের 'বাংলাদিখ্যেতা'(বাংলার জন্য আদিখ্যেতা) শেষ হয়ে যাবে। নতুন প্রজন্ম কেন বাংরেজি ভাষায় কথা বলে, কেন বাংলিশে চ্যাট করে এসব নিয়ে সভা সেমিনার হবে না। বিল্ডিং/সাইনবোর্ডের নাম কেন ইংরেজিতে লেখা হচ্ছে, বাংলাতে লিখতে হবে- এটা নিয়ে ফালতু আবদার কেউ করবে না।

আমি মৌলবাদী নই। দেশপ্রেম, ভাষার জন্য প্রেম আমারও আছে। বিকৃত বাংলা (ফ্রান্স, হপে, লাইকান)-এর বিরুদ্ধে আমারও সমর্থন আছে। তবে আমি চরমভাবে বাংরেজি/বাংলিশের পক্ষে। অনেকেই বলেন যে, বললে পুরোটা বাংলা বলতে হবে না হয় পুরোটা ইংরেজি বলতে হবে। কিন্তু আমি বলি, বাংলিশ বলার কারণে এক দিক দিয়ে যে আমাদের ইংলিশে দক্ষতা হচ্ছে সেটা অনেকেই এড়িয়ে যাচ্ছেন। ইংরেজি সাইনবোর্ড দেখে যে, আমাদের স্পেলিং দক্ষতা বাড়ছে সেটা কি কারো চোখে পড়ে না?

অনেকে হয়তো আমার এই যুক্তিতে হাসবেন। কিন্তু বিশেষজ্ঞরাই বলেন, আমাদের দেশে এত বছর ইংরেজি পড়ার পরও উচ্চ শিক্ষিত অনেকেই ভালো ইংরেজি বলতে পারে না। কারণ কী? কারণ হলো আমাদের পাঠ্যক্রম আর সঠিক চর্চার অভাব। কিন্তু এই চর্চাটা করতে পারি আমরা এই বাংলিশ চ্যাট / কথা বলার মাধ্যমে।

আমি ডিগ্রী পর্যন্ত পড়েছি। তারপর আমি চলে যাই বিদেশে। আমি গিয়েই ইংরেজি নিয়ে বড় কোন ঝামেলাতে পড়িনি। কারণ, আমি ইন্টার থেকেই ইংরেজি চর্চা করেছি বন্ধুদের সাথে (তখনও বিদেশে যাবো ভাবিনি), ইংরেজি খবর পড়েছি, শুনেছি, সাইনবোর্ড আর বিজ্ঞাপনের স্লোগান দেখে বানান শিখেছি।

ডিগ্রী পর্যন্ত আমি জানতাম না 'অভিজাত' ইংরেজি কী? কারণ, আমার সিলেবাসে এটা কখনো ছিল না। কিন্তু একটা মিষ্টির দোকানের সাইনবোর্ডে লেখা ছিল 'একটি অভিজাত মিষ্টির দোকন, আর নিচে লেখা ছিল An aristocrat sweet shop। আমি শিখলাম একটা শব্দ। উকুন ইংরেজি জানতাম না। ইংলিশ এন্টি লাইস সাবান দেখে জানলাম 'লাইস'। কোন এক নাটক থেকে শিখেছি absurd। absurd না বলে নাটকে যদি 'অযৌক্তিক/হাস্যকর' ব্যবহার করতো আমি হয়তো অনেক পরে শিখতাম absurd। উপস্হাপক যদি ইলিমিনেশান রাউন্ড না বলতো অনেক পরে জানতাম ইলিমিনেশান মানে কী। বাংলাই বলতে হবে - এই নীতিতে থাকলে শিখতাম না last but no least ।এভাবে অসংখ্য ইংরেজি শব্দ আমি শিখেছি বাংলা নাটক, বাংলা গান, বাংলাদেশের এপার্টমেন্ট-এর নাম, বাংলাদেশের বিজ্ঞাপন থেকে। আর অবশ্যই চ্যাটিং-এর মাধ্যমে।

ভাষার বিলুপ্তি কেউ ধরে রাখতে পারবে না। সময়ের প্রয়োজনে সব মেনে নিতে হবে। বাংলা ভাষাতেও অনেক বিদেশী ভাষা ঢুকে গিয়েছে। বাংলা ইংরেজি মিশ্রণে(অবশ্যই বিকৃত বাংলা নয়) কথা বললে ইংরেজিতেই দক্ষতা হবে যেটা কর্মময় জীবনে অনেক কাজ দিবে, আত্মবিশ্বাস যোগাবে। বিদেশীদের সাথে কথা বলতে গিয়ে তোতলাতে হবে না।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×