somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছু বিষয়ে কথা বললে চেতনাবাজদের এত জ্বলে কেন?

১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১. জাতীয় সঙ্গীত বদলানোর ব্যপারে -

জাতীয় সঙ্গীত স্বাধীন বাংলাদেশের জন্য লেখা হয়নি। যখন দুই বাংলা এক ছিল তখনকার সময়ে লেখা। ভালো কথা। আমরাও তখন এক ছিলাম। বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, সর্বোপরি সব বাংলাদেশীই শুরুতে বাংলাদেশকে পূর্ব বাংলা বলতে অভ্যস্ত ছিল। যে কারণে হয়তো বা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই গানকে জাতীয় সঙ্গীত হিসেবে মর্যাদা দেয়া হয়েছে। কিন্তু স্বাধীনতার অনেক পরে যদি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আমরা কেউ নিজেদের দেশের জন্য একটা জাতীয় সঙ্গীত দাবি করি সেটাতে কেন চেতনাবাজদের এত কষ্ট হয়? এটা কি বঙ্গবন্ধুর আমলে লেখা যে আমরা বদলানোর কথা বলে বঙ্গবন্ধুকে অপমান করছি? এটা বদলাতে বললে কি মুক্তিযুদ্ধ বা স্বাধীনতাবিরোধী কোন ভাব চলে আসে? ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের বিরোধীতাকারি চেতনাবাজদের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেই কি সমালোচনা করা যাবে না?

২. জাতীয় পতাকার উপর নামাজ পড়া -

মানলাম জাতীয় পতাকা ব্যবহারের কিছু নিয়ম নীতি আছে। কিন্তু পতাকার উপর নামাজ পড়লে সেটা অবমাননা হয় না। বরং আরো মর্যাদা বেড়ে যায়। অন্য দেশে জাতীয় পতাকার ডিজাইন দিয়ে কি কি তৈরি হয় তা আর বললাম না। আমার আপত্তি হল, এটাকে কেন চেতনাবাজরা ইস্যু করবে? কই তারা তো অন্য এক চেতনাবাজের কুকুরের গায়ে জাতীয় পতাকা নিয়ে ছবি ভাইরাল করেনি? তাহলে মুসলিম প্রধান দেশে পতাকার উপর নামাজ পড়লে কেন এত জ্বলবে?

৩. মঙ্গল শোভাযাত্রার ব্যপারে -

আমাদেরও একটা আলাদা বর্ষপুঞ্জী আছে। যার টাকা আছে সে শখ করে পান্তা ইলিশ খাচ্ছে। যার সামর্থ্য কম সে মেলায় গিয়ে এটা সেটা কিনছে। ব্যবসায়ীরা হালখাতা করছে। কোন আপত্তি নাই। ঠিক আছে বাংলা নববর্ষ উপলক্ষে একটা শোভাযাত্রা করা হচ্ছে। ওখানে দেশীয় ঐতিহ্য ফুটিয়ে তোলা হচ্ছে। কিন্তু ওখানে মূর্তি কেন, মুখোশ কেন? পেঁচা কেন? এগুলোর সাথে বৈশাখের কি সম্পর্ক? এটাও তো বঙ্গবন্ধুর আমল থেকে শুরু না যে এটার বিপক্ষে বললে বঙ্গবন্ধুকে অপমান করা হবে? পেঁচা, মুখোশ বাদ দিতে বললে কি মুক্তিযুদ্ধ বা স্বাধীনতাবিরোধী কোন ভাব চলে আসে? মুসলিম হিসেবে কোন দুঃখে শোভাযাত্রাকে 'মঙ্গল' নাম দিব? ভালোই হল, ড. মুহাম্মদ শহীদুল্লাহ আর শিল্পাচার্য জয়নুল আবেদীনকে এসব চেতনাবাজদের দেখে যেতে হয়নি।

অফ টপিক - নারায়ণগঞ্জের স্কুল শিক্ষককে কানে ধরে উঠাবসা করানোর পর যেভাবে চেতনাবাজদে হাহাকার দেখলাম সোশাল মিডিয়াতে সেভাবে তো দেখলাম না চট্টগ্রাম বিজ্ঞান কলেজের শিক্ষককে মারধরের পর। ঐ শিক্ষক বেশী টাকা ফি নিয়েছিল বলেই কি কাজটা(মারধর) ঠিক হয়েছিল? নাকি সংখ্যালঘুদের জন্য মায়াকান্না করলে জাতে উঠা যায়?
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১৮
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×