
"আমি আজকে একটা ভবিষ্যৎ বাণী করে রাখি। আমি কী চাই, আমি কী ভাবি সেটা না। খালেদা জিয়া নির্বাচনের আগে আর বের হবে না। আপনারা কালকে নকল নিবেন, পরশু এইটা করবেন, তরশু হেয়ারিং ডেট হবে, এগুলো চলতেই থাকবে। কিন্তু আমি একটা ভবিষ্যৎ বাণী করে দিচ্ছি যে, নির্বাচনের আগে আর বেরুবে না। নির্বাচনের পরে বেরুবে, তাও শর্ত টর্ত দিয়ে ইত্যাদি আমি মনে করি।
কেননা, শেখ হাসিনা এত বোকা না যে তাকে(খালেদা) জেলে দিয়ে হিরো বানিয়ে হিরো খালেদা জিয়াকে দেশে ছেড়ে দিবে - এটা হতে পারে না। যেহেতু ঝুঁকি নিয়ে ঘটনা ঘটিয়ে ফেলেছেন, এখন আর তিনি আমার মনে হয় মরে গেলেও শেখ হাসিনা খালেদা জিয়াকে ছাড়বে না। ছাড়তে পারে না তো। কেননা, এখন ছাড়লে তো সেই যেমন বঙ্গবন্ধু ছেড়ে দিয়েছে বলেই তো হিরো হয়ে গেল, জাতির পিতা হয়ে গেল।
এখন খালেদা জিয়াকে ছেড়ে দিলেই তো খালেদা জিয়া একটা হিরো হয়ে যাবে। এইটা ঐ বোকামী শেখ হাসিনা করার মহিলা না।"
view this link
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



