আগের পর্ব যারা মিস করেছেন, তাদের জন্য লিঙক এখানে
Click This Link
রাতের কুমিল্লা দেখতে বের হলাম । সাথে এটিএন বাংলার মাহফুজ মিশু, তার ক্যামেরা ম্যান এবং মাছরাঙার একজন ভিডিও এডিটর । মাছরাঙার ঐ ভাই বললেন তিনি ফুচকা খাওয়াবেন । ধর্ম সাগরের পাশে নাকি ভালো ফুচকার পাওয়া যায় । হাতে তেমন কোন কাও নেই । তাই ফুচকা খাওয়ার জন্য হাটা দিলাম । কান্দিরপার থেকে ধর্ম সাগর মনে হয় আধা কিলোমিটার । হাটতে থাকলাম।
যাবার সময় আশে পাশে দেখতে থাকলাম । কারণ নতুন জায়গা,নতুন মানুষ । অনেক কিছুই জানা যায় । ইতোমধ্যে ধর্মসাগর পৌছলাম । তখন মনে হয় রাত ৮.৩০ টা । খুব স্বাভাবিকভাবেই সব দোকান বন্ধ হয়ে গেছে । নিরাশ হয়ে আবারর ধর্মসাগর থেকে ফিরে আসলাম । আসার পথে ফুচকার দোকান পেয়ে গেলাম । সবাই মিলে ফুচকা খেলাম ।ফিরে এলাম আবার টাউনহলে ।
টাউনহলে তখন গমগম করছে । দেখলাম মাছরাঙার একজন লাইভ করছে । টাউনহলের ফোয়ারার সামনে দাড়িয়ে । চিন্তা করলাম পেছনের ব্যাকগ্রাউন্ড কি নির্বাচনের আমেজের সাথে মানায় । কারণ ফোয়ারার সাথে নির্বাচনের সম্পর্ক কী ? উত্তর পেলাম না । তাই ভেতরে ঢুকলাম । সেখানে গিয়ে দেখি আরেক কাণ্ড । আরটিভির একজন ভাই লাইভ জোরে জোরে প্রাকটিস করছেন । দেখে মনে হলো পাঠ্যবই জোরে জোরে মুখস্থ করছেন । দেখে ভালোই লাগল । কতটা তাড়না থাকে ভালো কিছু দেবার জন্য । ফিরে এলাম গাড়িতে । কিছুক্ষণ হাটাচলা করলাম ।
পাশেই এটিএন বাংলার স্টুডিও । সেখানকার একজন কর্মী জানালেন তারা লাইভ করার জন্য পাচদিন আগেই চলে এসেছেন । তারসাথে কথা হলো । দেখলাম ঢাকা থেকে জ ই মামুন,এসএম বাবুরা চলে এসেছেন। তারা নির্বাচনের দিনের কভারেজের পরিকল্পনা করছেন । কে কখন লাইভ দেবে,কোথায় যাবে সেইসব কথা বলছেন । সেখানে কথা হলো এটিএনের একজন কর্মীর সাথে। তিনি তার সুখ দু:খের কথা বললেন । মনে হলো
মানুষের মনে আসলেই অনেক কষ্ট জমে আছে । তা শেয়ার করার মতো লোক সে পায় না । ফলে দু:খ অনেক দিন ধরে পুঞ্জীভূত হয় ।তার সাথে বেশকিছুটা সময় ধরে কথা বললাম । নির্বাচনের খোজখবর নিলাম । কার ফিল্ড ভালো । বললেন সাক্কু নির্বাচনে জিততে যাচ্ছে , সরকারও চায় সাক্কু পাশ করুক । তাহলে ইভিএম আরো যৌক্তিক হবে । এইসব কথাবার্তা চলল । ইতোমধ্যে বেশ রাত হয়ে গেছে । ফিরতে হবে । কারণ উঠেছি এক কলিগের ভাইয়ের বাসায় । মেহমান যদি রাত ১টায় বাসায় ফিরে তাহলে
দেখতেও খারাপ লাগবে । তাই দ্রুত ফিরে এলাম তার বাসায় । সকাল থেকে মাঠে নেমে পড়তে হবে,সারাদিনই ব্যস্ত থাকতে হবে । তাই দ্রুত ঘুমানোই উত্তম । পুরু কম্বল দিলেন গৃহকর্তা আর হালকা শীতে দ্রুতই ঘুম চলে আসল ।( চলবে )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

