somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহাদুজ্জামানের 'শাহবাগ ২০১৩' এবং আমার intellectual orgasm

২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

After receiving 7 official phone calls on a day off, i have decided to switch off my grameen phone and switched on the Banglalink number. You know what to do now.

In between, গত সন্ধ্যায় একটা অসাধারণ বই পড়লাম। শাহাদুজ্জামানের 'শাহবাগ ২০১৩'। কিছুদিন আগেই তার ক্যাডেট কলেজের দিনগুলি নিয়ে একটা বই পড়ে ভয়ংকর হতাশ হয়েছিলাম। শাহবাগ ২০১৩ সেই গ্লানি মুছে দিয়েছে আবার, ঝরঝরে করে দিয়েছে আমাকে। এত চমৎকার বিশ্লেষণধর্মী একটা বই যে বই, বই পড়ায় মানুষকে আগ্রহী করে তুলতে পারে। বইটির একটি প্যারাগ্রাফ এখানে তুলে ধরতে চাই,

"'জনগণ কখনো ভুল করে না', এ কথাটিকে অনিবার্য সত্য বলে ধরে নিলে আমাদের একথাও মানতে হবে, তার দেশের জনগণ ব্যাপক সমর্থনের মাধ্যমে হিটলারকে ক্ষমতায় বসিয়ে তাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের নৃশংস কর্মকান্ডের যে সুযোগ করে দিয়েছিল সেটা জনগণ ঠিকই করেছিল। কিন্তু জনগণ যে একটি বিমূর্ত স্বত্ত্বা এবং তার মতামতকে যে কৌশলে ব্যাপকভাবে প্রভাবিত করা যায় তা হিটলার ভালোই জানতেন। হিটলার ক্ষমতায় গিয়ে 'প্রপাগান্ডা মন্ত্রণালয়' নামে একটি দফতর খুলেছিলেন, যার কাজ ছিল মিথ্যাচারের মাধ্যমে জনগণের মতকে প্রভাবিত করা। এর প্রধান তিনি করেছিলেন গোয়েবলসকে, যিনি মিথ্যাচারকে রীতিমতো একটি বিজ্ঞানে পরিণত করেছিলেন,

১. ব্যাপক মানুষকে প্রভাবিত করতে হলে ছোটোখাটো নয়, মিথ্যা বলতে হবে ব্যাপক এবং বিশাল মাত্রায়;

২. মিথ্যা বলতে হবে এমন বিষয়ে, যা মানুষের অন্তরের দূর্বল অংশে গিয়ে আঘাত করে;

৩. এমন বিষয়ে মিথ্যা বলতে হবে, যা যাচাই করা সহজ নয়। (সূত্রঃ প্রপাগান্ডাঃ পাওয়ার অ্যান্ড পারসুয়েশন, ডেভিড ওয়েলচ ২০১৩)।

শাপলা চত্বরে হাজার হাজার মানুষ মারা যাওয়া, এক যুদ্ধাপরাধীর পক্ষে কাবা শরীফে মানববন্ধন ইত্যাদি বড় মাত্রায় মিথ্যাচারের সঙ্গে গোয়েবলসের নীতির মিল পাওয়া যায়।"

এই বইটি আমি সবাইকে কিনে পড়ার অনুরোধ জানাই। আমার বড় চাচা সাবেক সচিব মহিউদ্দিন আহমদের সাথে আমার মাঝে মাঝে রাজনৈতিক আলাপ হতো। ওই ২/১ ঘন্টার আলাপ আমাকে এতটাই আলোকিত করতো যে আমি আমার স্ত্রীকে বলতাম উনার সাথে আলাপ আমার কাছে 'intellectual orgasm' এর মতো মনে হয়। কিন্তু আফসোস, ব্যক্তিত্বের দ্বন্দ্বের কারণে বেশিরভাগ সময়ই উনার সাথে আমার যোগাযোগ থাকে না। যাই হোক, শাহাদুজ্জামানের এই বইটি পড়েও অনেকটা 'intellectual orgasm' হলো।

বইটি কিনুন, পড়ুন। আর ছুটির দিনে মানুষকে আরামে থাকতে দিন। শুভেচ্ছা।

শামীম আহমেদ
২০ এপ্রিল ২০১৪
নিকেতন, ঢাকা।

http://rokomari.com/book/76741
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

×