এস।এস।সি পরীক্ষায় কুটি কুটি পোলাপাইন জি।পি।এ ৫ পাইতেসে। এতে মানুষ খুশী হবার চাইতে বোধহয় দুঃখই বেশি পাইতেসে। এদের চাইতে আমাদের সময় স্টার মার্কস কত ভাল ছিল সেই আলোচনা চলতেসে। কেন রে ভাই, তোদের সময়ও তো তোদের বাপ-মা কইতো তোমাগো স্টার মার্কসের চাইতে আমাদের ফার্স্ট ডিভিসন ভাল ছিল। এই পরম্পরা চলতেই থাকব।
পোলাপাইনগুলা জি।পি।এ ফাইভ পাইসে, এদের খুশি হইতে দেন। জীবন অত্যন্ত যন্ত্রণাদায়ক। পোলাইপাইনগুলোর জীবনে বহু কিছু আসবে। আজকে দিনটা তাদের আনন্দে থাকতে দেন। যারা জি।পি।এ ফাইভ পাইছে তাদের অভিনন্দন জানাই - আনন্দ করো। যারা পায় নাই তাদের বলি, জি।পি।এ ফাইভ পাইলেই নটর ডেম, ঢাকা, হলি ক্রস, ভিকারুন্নিসায় চান্স পাওয়া যায় না। সো, তোমরা আন্ডার ডগ হিসেবেই জিতবা।
এস।এস।সি, এইচ।সি।সি'র ফলাফল অবশ্যই গুরুত্বপূর্ণ তবে তার চাইতে অনেক গুরুত্বপূর্ণ সৎ, সুখী এবং মর্যাদার সাথে বেঁচে থাকা। সেই জন্য মাথা ঠান্ডা রাখতে হবে, কৌশল নির্ধারণ করতে হবে। মোদি'কেই দেখ। চায়ের দোকানদার থেকে ১৩০ কোটি মানুষের প্রধানমন্ত্রী!
তোমাদেরকে দিয়েই হবে। আনন্দ করো, উচ্ছ্বাস করো। জীবনে জি।পি।এ ৫, ৬, ৭ আরও অনেক পাবা। কিন্তু আনন্দ করার সময় আর মানসিকতা আর পাবা না।
শুভেচ্ছা সবাইকে।
https://www.facebook.com/ShamimAhmed2015

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


