somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় 'অপরাজেয়' এবং আমার ক্ষুদ্র প্রয়াস

৩০ শে মে, ২০১৪ দুপুর ২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওয়াটারএইড বর্তমানে পৃথিবীর পানি, পয়ঃনিষ্কাশন এবং স্বাস্থ্যভ্যাস নিয়ে কাজ করা উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে নেতৃত্বস্থানীয়। আমরা পৃথিবীর ২৬টি দেশে কাজ করি এবং এই কাজ করার সময় নিশ্চিত করবার চেষ্টা করি যে প্রতিবন্ধী ব্যক্তিগণ কোনভাবেই যেন তাদের অধিকার বঞ্চিত না হন। এই প্রচেষ্টায় শুধুমাত্র প্রতিবন্ধী ব্যক্তিই নন, দরিদ্র এবং সামাজিক বঞ্চনার শিকার যেকোন মানুষের অধিকার রক্ষার দিকেও ওয়াটারএইড সদা সতর্ক থাকে। এই প্রচেষ্টাকে সুশৃঙ্খলভাবে বাস্তবায়িত করবার লক্ষ্যে আমরা অন্তর্ভূক্তি এবং ন্যায্যতার নির্দেশনামূলক একটি গঠনতন্ত্র তৈরি করেছি এবং ভেবেছি এর মূল বার্তা শুধুমাত্র ওয়াটারএইড এবং এর সহযোগী প্রতিষ্টানসমূহের মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশের উন্নয়ন নিয়ে যারা কাজ করেন তাদের সবার কাছে পৌঁছে দিতে। এই উদ্দেশ্যে অধিক সংখ্যক মানুষ এবং প্রতিষ্ঠানকে এই বার্তা পৌঁছে দিতে আমরা জুটি বেঁধেছি ‘অপরাজেয়’র সাথে । আমাদের এই প্রচেষ্টা শুরু হয়েছে বেশ ক’বছর আগে এবং তা সামনের দিনগুলিতেও অব্যাহত থাকবে বলে আশা করি।

এবারের সংখ্যায় যে বিষয়গুলোর ওপর গুরুত্ব দেয়া হয়েছে তার অন্যতম হচ্ছে মানবাধিকারের মূলনীতি সংক্রান্ত বিষয়সমূহ। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষা এবং তাদের প্রবেশগম্যতা নিশ্চিতকরণ যে কোন দাতব্যে বিষয় নয় সেটি পরিষ্কার বুঝতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষার জন্য যে প্রয়োজনে জাতীয় এবং আন্তর্জাতিক নীতিমালার আলোকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা দরকার তা আমরা পরিষ্কার করে বলতে চাই।

এটি উল্লেখ করা প্রয়োজন যে কিছু কিছু ক্ষেত্রে শুধুমাত্র আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান নাও হতে পারে। এসব ক্ষেত্রে যুক্তি-তর্কের প্রয়োগ, তথ্য-প্রমাণাদির উপস্থাপন এবং সর্বোপরি অধিকার বঞ্চিত জনগোষ্ঠীর উপস্থিতিতে নীতিনির্ধারকগণকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চাপের মুখেও ফেলতে হয়। অধিকার রক্ষা কোন সহজ বিষয় হয় তাই এর সফল বাস্তবায়নে বহুমুখী কর্মপন্থার সহায়তা নিতে হয়। নিয়মিত এই আয়োজনে এবার আমরা বলেছি যে ওয়াটারএইড তার সহযোগী সংস্থাগুলোকে নিয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ পানি, পয়ঃনিষ্কাশন এবং স্বাস্থ্যভ্যাস সুনিশ্চিতকরণের লক্ষ্যে উপযুক্ত নকশা প্রণয়ন, বিভিন্ন প্রতিষ্ঠানের কাজের মধ্যে সমন্বয় বজায় রাখা, দীর্ঘস্থায়ী প্রযুক্তির ব্যবহার এবং মানুষের সচেতনতা বৃদ্ধির কাজ করে যাচ্ছে। এবারের সংখ্যায় শহুরে এলাকায় পানি, পয়ঃনিষ্কাশন এবং স্বাস্থ্যভ্যাস নিশ্চিতকরণের ক্ষেত্রে প্রতিবন্ধীতাকে কেন গুরুত্ব দেয়া উচিৎ সে বিষয়ক একটি লেখাও রয়েছে আপনাদের জন্য। আপনাদের মতামত আমাদের জানান। ধন্যবাদ।

শামীম আহমেদ
https://www.facebook.com/shamimahmedjitu
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৯


Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন

আমাদের সেই এন্টিনিয়ার।

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৮

কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি



আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।

ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×