১
এত মন্থর রাত
অনেক রাস্তা গড়িয়ে বিকেল
মিথ্যে লুটোপুটি বারান্দায় রৌদ্দুর
পাখির ছায়া নেচে বেড়ায়
ধানশালিকের উঠোন জুড়ে
জলদি এসো রাত জাগি
মোমের মত গলে গলে……
২
সকাল হবে, সকাল হল ,তুমি গ্রীষ্ম
আবার-মৃত্যুমানুষ হন্তদন্ত
দগ্ধে কাঁপে বুকের জমি , আকাশ থেকে
ঝুড়ির দোলনায় দোলার জন্য আড়াই বছর
সকাল নাই দুপুর নাই রাত্রি নাই
ভোরের জন্য মিথ্যে আপেক্ষায়
চোখ বুজে শুয়ে থাকা
নিশ্বাস না নেওয়া ঝড়ের মত……
৩
তোমার ভাবনা বালিশে জন্মায়
লোমশ বুকে স্তনের হাসি
নীল-পুড়ে-বিষ রোদ বেগুনি ।
মুখস্ত করি-
সেই সব কথা মনে পড়ে যা
রাস্তার পাশে কূয়াশা
দাঁড়িয়ে আছে তোমার চুমু
সকাল থেকে সন্ধ্যা ……

সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




