যে ন'খানা গ্রহ নিয়ে জ্যোতিষীদের কারবার , তাদের নাম কি ? মঙ্গল , বুধ , বৃহস্পতি , শুক্র , শনি , চন্দ্র , সূর্য , রাহু ও কেতু ।
বাড়িতে জ্যোতিষী এসেছে মা'র শরীর খারাপ । অনেক ডাঃ দেখানোর পরও অসুখটা ছাড়ছিল না । বাবা কোথ্থেকে এক জ্যোতিষী ধরে নিয়ে এসেছে ,টিভিতে তার নাম ডাকও আছে ।
যাই হোক , জ্যোতিষবাবু মাকে দেখতে এসে গ্রহ সম্পর্কে নানান ব্যাখ্যা দিতে গিয়ে সূর্যকে নাকি গ্রহের দলে ফেলিয়েছে । আমি বাড়িতে ঢুকতেই আমার এক ছোট স্কুল পড়ুয়া ভাইপো হো হো করে হাসতে হাসতে আমাকে বলল, 'কাকু, সূর্য আবার গ্রহ হল কবে গো ? বইয়ে লেখা আছে পৃথিবী আমাদের প্রিয়তম গ্রহ , ন'খানা গ্রহের মধ্যে পৃথিবীর কথা জ্যোতিষ ঠাকুর বললেন না-তো । কি জবাব দেই বলুন তো ?
সূর্য ছাড়া আমরা বাঁচব না কিন্তু সূর্য কখনও গ্রহ নয় সূর্য একটা তারা বা নক্ষত্র জ্যোতিষীরা যখন ন'খানা গ্রহের চলার ছবি আঁকেন তখন এরা পৃথিবীকে মাঝে বসান সূর্যকে পৃথিবীর বাইরে একটা গোলাকার পথে বসিয়ে দেন সূর্য নাকি পৃথিবীকে দিন রাত প্রদিক্ষণ করেই চলেছে এমন কথা অনেক আগেই মিথ্যা প্রমান হয়েছে , মিথ্যা প্রমান করেছেন, কোপারনিকাস , জিওর্দানো ব্রনো , গ্যালিলিও আর জোহান কেপলার প্রমান করতে গিয়ে লাঞ্জনা সয়েছেন জীবন দিয়েছেন ,
চন্দ্র গ্রহ নয় পৃথিবীর উপগ্রহ । পৃথিবীর চারপাশে ঘোরে সূর্যের চারপাশে ঘোরেনা পৃথিবীর চারপাশে ঘুরছিল বলেই বোধহয় জ্যোতিষীরা চাঁদকে গ্রহ বানিয়েছিলেন । সবচে বড় মজার ঘটণা রাহু ও কেতু'র কথা পড়লে এমন নামের জিনিস আকাশের ত্রিসীমানায় নেই তা হলে জ্যোতষীরা এই রাহু ও কেতু'কে কোথ্থেকে আবিষ্কার করলেন ?রাহু কেতুকে জ্যোতিষীরা শুধু যে গ্রহই বলছেন , তাই নয় গ্রহ দুটিযে খুব বলে গালমন্দও করতে ছাড়ছেন না ।
জ্যোতিষীদের কল্পনাশক্তির তারিফ না করে পারা যায় না গ্রহদের ভেতর ওরা কেমন দোষে গুণে গড়া মানুষ দেখতে পান কল্পনার দৌড় কতটা , একবার দেখতে চাইছি আমরা ।
বেশ ক'বছর আগে কলকাতার শহরেই তো ঘটেছিল বাঁদরের হাতের ছাপ দেখে এক বিখ্যাত জ্যোতিষী তার ভবিষ্যৎ বলে দিয়েছিল । বনমানুষ , গরিলা বা শিম্পাঞ্জির হাতের ছাপ এনেও যে জ্যোতিষীদের বোকা বানান যায় একথা অনেকবার প্রমানিত হয়েছে
।
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




