মৌলবাদ যে শুধু বহু প্রাণের হত্যার মধ্য দিয়েই প্রতিফলিত হয় এমন ধারণা করলে তা মস্তবড় ভুল হবে । মৌলবাদ আসলে একটা দর্শন । নেতির দর্শন । আরও একবার রবিবার সেটি বুঝিয়ে ছাড়লেন কেরলের সুন্নি নেতা । 'মহিলাদের কাজ শুধু সন্তানের জন্ম দেওয়া 'এই কথার মধ্যেই গোঁড়া দর্শনের গোড়ার কথাটা লুকিয়ে রয়েছে । অবশ্য বেশ কয়েক মাস আগে ,ভারতের জনতা পাটির গুরুত্বপূর্ণ নেতা ও সংসদ সদস্য যোগী আদিত্য নাথ বলেন , হিন্দুদের অন্তত চারজন সন্তান জন্ম দেওয়ার আহ্বান জানান ।সঙ্গে সুর মেলান হিন্দু পরিষদ নেতা চম্পত রাই ।
যাই হোক । বিভাজনই শুধু নয় , সভ্যতার থেকে বহুযোজন পিছিয়ে নিয়ে যাওয়াই যেখানে লক্ষ্য ।
মৌলবাদীদের মূল ভয় শিক্ষা এবং সভ্যতাকে নিয়েই । তাদের পরাজয়ের বীজ যে শিক্ষার মধ্যেই লুকিয়ে রয়েছে । একথা মৌলবাদীদের চেয়ে বেশিভাল কেউ বোঝে না ।
অতএব আলো না অন্ধকার , শিক্ষা না কুসংস্কার , সভ্যতা না আদিমমুখিনতা -এই তিন মন্ত্র নিয়েই বিশ্বব্যাপী গোঁড়া মৌলবাদীদের ভাবনা চিন্তার জগৎ । এই ভাবনার মূল আঘাতটাই জরুরি ।
মৌলবাদের মোকাবিলার গোড়ার পথ এটাই ।
তথ্য সূত্র-আনন্দবাজার
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




