
১
আয় গণতন্ত্র ঝেপে
শিল-পাথর-বিদ্যুৎ নিয়ে
স্বাধীন দেশে গণতন্ত্র নাচে
হুমকি-ধামকি রক্ত দিয়ে ৷
২
ঝম-ঝম বিষ্টি রাতে
দেশের কথা কেউকি জানে
গল্পগুচ্ছ টিভি'র স্কীনে
আবোল-তাবোল সবাই মানে ৷
৩
সামনে ক্যামেরা , পিছনে দাঁড়িয়ে
সিগনেট প্রেসে জায়গা খোঁজে
এদেশে এমন ছবি সবাই দেখে
পূজোর ঢাকে মন্ত্র নেই, বোমা বাজে ৷
৪
আগুন জাদু শব্দ ঠোঁটে
মধ্যরাত্রে কবি কবিতা খোঁজে
ফুল পরাজয় বুক পরাজয়
আশ্লেষ স্বাধীন কণ্ঠে বাজে ৷
৫
যে যাই বলুক, ক্লান্ত নদী
দেশের গান, বৈধব্যের স্বরলিপি
বিগ্রহের ঠোঁটে জ্যান্ত চুমু
উন্মাদ সঙ্গম, পথেরমাঝে জ্ঞানপাপি ৷
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




