somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতের সেকুলারবাদীরা কি ক্লীব ? [ প্রথমাংশ ]

০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ভারত সর্ববৃহৎ গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ দেশ । তা সত্ত্বেও তোষণ ভিত্তিক রাজনীতির ধারা স্বাধীনতার পূর্ব থেকেই গান্ধী-নেহেরু-কংগ্রেসের তোষণ রাজনীতির পথ ধরেই এগিয়ে চলছে ভারত । তা এখন বল্গাহীন তোষণের জন্ম নিয়েছে । কেননা মোহন দাস করম চাঁদ গান্ধী মনে করতেন , ভারতের হিন্দু সমাজকে মুসলিম সম্প্রাদয়ের কাছে সর্বতোভাবে আত্মসমর্পন করাতে হবে এবং মুসলিম সম্প্রদায়ের দাবি মেনে নিলেই সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরে আসবে ভারতে । গান্ধীজীর এই ভুল তত্ত্বটি আজও অনেকেই বিশ্বাস করেন । আর বিশ্বাস রাখেন রলেই জন্ম নিয়েছে তোষণের রাজনীতি ।
১৯৩১ সালের ৯ মে আনন্দবাজার পত্রিকায় একটি সাক্ষাৎকারে রবি ঠাকুর বলেছিলেন-" যদি আন্তরিক ভাবে কোন জিনিষ অন্যায় বলিয়া বুঝা যায় , আপোষ নিষ্পত্তির খাতিরে তাহা মানিয়া লওয়াতে স্থায়ী শান্তি ঘটিতে পারে বলিয়া আমি মনে করিনা । ব্যক্তির অথবা সম্প্রদায়ের অসঙ্গত দাবি মানঘয়া লওয়া কিম্বা ব্যক্তি বা সম্প্রদায়কে অনুচিত সুবিধা দান করা আমি সমভাবে ভ্রান্ত নীতি বলিয়াই মনে করিয়া থাকি । উহাতে শুধু ক্ষুধাই বৃদ্ধি পাইবে এবং আরও আধিক পাইবার জন্য দাবি বাড়িবে , শেষটাতে আমরা দেখতে পাইব যে , আমাদের অবস্থার একটুও পরিবর্তন ঘটে নাই , অথবা অবস্থা আরও খারাপ হইয়া উঠিয়াছে ।
তা হলে তোষণের রাজনীতি আমাদের ক্লীবত্বেরই পরিচয় । সেই ক্লীবত্বেরই সুযোগ নিয়ে ইসলামীক মৌলবাদীরা আমাদের বাধ্য করেছে । তাদের কাছে মাথা নীচু করতে ।
তারা ভাবেন ইসলামীক মৌলবাদদের বিরুদ্ধে প্রতিবাদ বা ধিক্কার জনালে সামগ্রিক মুসলিম সমাজকেই বিরোধিতা করা হয় । তারা ভুলেগিয়েছে সে আঁচ তাদের গায়েও লাগতে পারে । কেননা বাংলাদেশ ভারতের প্রতিবেশি দেশ ।
এসব বলার একাটাই কারণ ।অতি সম্প্রতি বাংলাদেশে একমুক্তমনা ব্লগার নিলয় চক্রবর্তী ইসলামীক মৌলবাদীদের হাতে নৃশংসভাবে খুন হয়েছে । তাকে কুপিয়ে খুন করেছে বাড়ির ভিতর গিয়ে । অবশ্য তার আগে ছ-সাত মাসের ভিতরে আরও চার জন মুক্তমনা ব্লগারদেরকে ইসলামিক মৌলবাদিরা হত্যা করেছেন । এই হত্যাগুলির প্রতিবাদে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নিন্দা ও ধিক্কার জানানো হয় । এমন কি অ্যামনেসিট ইন্টারন্যাশনালের মতো সংগঠও এর নিন্দা ও ধিক্কার সঙ্গে প্রতিবাদ জানিয়েছেন ।অথচ বাংলাদেশের প্রতিবেশি রাষ্ট্র । ভারতের লেফটলিবারাল এবং নেহেরুপন্থী স্বঘোষশত সেকুলার ,ইতিহাসবিদ , অর্থনীতির পণ্ডিত , লেখক , শিল্পী , বুদ্ধিজীবিকুল এই ব্লগারদের হত্যাকাণ্ডের নিন্দা করে টু শব্দটিও করলেন না । এমন কী নরেন্দ্র মোদির মুখ থেকেও না , যারা নাকি হিন্দু মৌলবাদের ছায়া দর্শন করছেন । অথচ এরাই আবার প্যালেস্তাইনের জন্য কেঁদে বুক ভাসিয়ে দিচ্ছেন , নিয়ম করে লেফট লিবারালরা সেপ্টেম্বর মাসের পয়লাতেই শান্তি মিছিল বের করছেন । তারাও কিন্তু ইসলামিক মৌলবাদিদের হাতে মুক্তমনা ব্লগারদের নৃশংস হত্যাকাণ্ডের পর ও অদ্ভূদ ভাবে নীরব । যে সব পণ্ডিতেরা সোশ্যাল মিডিয়ায় নিত্যদিন হিন্দুত্বের বাপ-বাপাও করতে অভস্ত । তারাও ইসলামীক মৌলবাদীদের হিংস্র কাজ-কর্ম দেখার পরও তারা বোবা হয়ে আছেন ।
তবে ভাবনার বিষয় হলো ভারতের এই সেকুলারবাদীদের কেন ক্লীবত্ব ? তারা কেন ভাবছেননা ।এই ইসলামীক মৌলবাদের দাপট মেনে নেওয়া মানে হিন্দু পাশাপাশি মুসলিম সমাজেরও ক্ষতি করছেন । ইসলামিক মৌলবাদের এই বাড়-বাড়ন্ত যতদিন মেনে নেবেন - ততদিন তাঁরা মুসলিম সমাজকেও মধ্যযুগীয় অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন ।এই সত্যটা সেকুলারবাদীদের বুঝতে হবে । তার সঙ্গে মুসলিম সেকুলার বুদ্ধিজীবিদেরও সে দায়িত্ব পালন করতে হবে । তাতে হিন্দু সমাজ তাদের উপর আস্তা রাখতে পারবেন ।
পরিশেষে বলব ভোটের রাজনীতি আর যাই করুক সমাজ থেকে দুর্বৃত্তায়নকে নির্মূল করতে পারে না ।
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৪
৮টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×