
আমি মাঝে মাঝে শুনি নারী কে নিয়ে কথা বলতে ৷ নারীর এই করা উচিৎ, এই করা উচিৎ নয় ৷ কেন ভাই নারীরা আপনের কথায় চলবে ? আপনি কি কারু কথায় চলবেন? কোন নারী যদি আপনাদের বলে পতিতালয় যাওয়া হবে না, পর নারী গমন করা চলবে না, বৌ থাকতে বিয়ে করা হবে না, মদ খাওয়া হবে না, রাস্তায় দাঁড়িয়ে ছোটলোকের মত বাচ্চা মেয়েদের দিকে তাকানো চলবে না , বৌ মারা গেলে বিধবাদের মত চলতে হবে ৷ শুনবেন ! এসব কথা কেউ যদি বলে! আর যে সব ধর্মযাজক মনে করছেন , ধর্ম নারীদের মানুষের অধিকার দেওয়া হয়েছে ,প্লীস ,অল্টার্নেট করুণ ,আপনার পাওয়া ধর্মীয় অধিকার নারীদের দেন আর নারীরটা আপনি নেন ।
আচ্ছা বলুন তো - মনে করুন কোন নির্জন জায়গায় আপনার গাড়িটি নষ্ট হয়ে গেল, দেখছেন পাঁচ সাতজন মহিলা ওই পথ দিয়েই যাচ্ছে, তবে কি মহিলারা আপনাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষন করবে? যদি উত্তরটা না হয় ।তবে ,আপনারা করছেন কেন?
প্রোবলেমটা আপনাদের ৷ তাই পুরো মহিলা সমাজটাকে গৃহবন্দি করে রাখতে চাইছেন ৷কি তাই না???
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




